Mimi Meets Sourav Ganguly
Bengal Liberty Desk, ২ মার্চ, কলকাতা: মাঝ আকাশে হঠাৎ সাক্ষ্যৎ মিমি-সৌরভের। বিমানযাত্রায় সহযোগী হিসাবে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় কে পাশে পেয়ে আপ্লুত নায়িকাl সকলের মতো তিনি ও মহারাজের ভক্ত (Mimi Meets Sourav Ganguly)।
কীভাবে দেখা হল মিমি-সৌরভের (Mimi Meets Sourav Ganguly)?
গতকাল, রবিবার রাতের উড়ানে বাড়ি ফিরছিলেন মিমি। মধ্য রাতে কোনও রকম ফ্লাইটে উঠে সিট পেয়েছিলেন তিনি। মিমিকে দেখা মাত্রই প্রাক্তন অধিনায়ক বিজনেস ক্লাসের সিট ছেড়ে তাঁদের সঙ্গে ইকোনমিক সিটে বসেন।
মিমির করা সোশ্যাল মিডিয়া পোস্ট (Mimi Meets Sourav Ganguly)
রবিবার মিমি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। যেখানে তাকে বিমানের জানলার সিটে বসে থাকতে দেখা যায় এবং অভিনেত্রীর পাশে বসে রয়েছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। অভিনেত্রীর কথায়, “কোলাহলে ভরা এই পৃথিবীতে এমন ব্যবহার সত্যিই গভীর ভাবে স্পর্শ করে। লেজেন্ডরা বোধহয় এরম ই হয়।” তার ভক্তদের প্রতি এই রকম ব্যবহারে মুগ্ধ মিমি।
আরও পড়ুন (Mimi Meets Sourav Ganguly)-
আইনি নোটিসের ৪৮ ঘণ্টার মধ্যেই পাল্টা চাল! (FIR Filed Against Mimi Chakraborty) বনগাঁ থানায় মিমির বিরুদ্ধে FIR তনয়ের
Bongaon event controversy: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম মিমিকে! প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা,বনগাঁ বিতর্কে নতুন মোড়
চর্চায় বায়োপিক (Mimi Meets Sourav Ganguly)
শোনা যাচ্ছে, জোর চর্চার মুখে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক! খুব শীগ্রই শুরু হতে চলেছে তার বায়োপিকের শুটিং। ছবির মূল চরিত্রে থাকছেন অভিনেতা রাজ কুমার রাও। এছাড়াও থাকছেন বোমান ইরানি, অপরাজিতা, গজরাজ রাও এর মতো তাবড় অভিনেতা অভিনেত্রী। আগামী ১৬ মার্চ থেকেই শুরু হবে ছবির শুটিং পর্ব।
