Arvind Kejriwal Holi Celebration
Arvind Kejriwal Holi Celebration

Arvind Kejriwal Holi Celebration: আইনি লড়াই পেরিয়ে আপের ‘বিজয় উৎসব’, মণীশ সিসোদিয়ার বাসভবনে সতীর্থদের সঙ্গে দোল খেললেন কেজরিওয়াল

Bengal Liberty Desk, ৪ মার্চ, নয়াদিল্লি: জেল ও আইনি লড়াইয়ের দীর্ঘ অন্ধকার কাটিয়ে এবার রঙের উৎসবে মাতল আম আদমি পার্টি (AAP)। আজ, বুধবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল দলের প্রবীণ নেতা মণীশ সিসোদিয়ার বাসভবনে পৌঁছে দোল উৎসবে শামিল হলেন। সিসোদিয়া ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অতিশী মারলেনা, সঞ্জয় সিং-সহ দলের প্রথম সারির নেতৃত্ব ও অসংখ্য সমর্থক। আবগারি দুর্নীতি মামলা থেকে আদালত অব্যাহতি দেওয়ার পর আজকের এই দোল কার্যত আপের কাছে ‘বিজয় উৎসবে’ পরিণত হয় (Arvind Kejriwal Holi Celebration)।

বিজেপিকে কড়া আক্রমণ কেজরির (Arvind Kejriwal Holi Celebration)

Arvind Kejriwal Holi Celebration
Arvind Kejriwal Holi Celebration

উৎসবের মেজাজেই এদিন দিল্লির বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান কেজরিওয়াল। তাঁর অভিযোগ, “আজকের দিনেও বিজেপি দিল্লিতে মদের দোকান খোলা রেখেছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বহু বছর ধরে উৎসবে মদের দোকান বন্ধ রাখা হতো যাতে কেউ অশান্তি করতে না পারে। আজ বিজেপি সরকার মদের দোকান খুলে রেখে বড় ভুল করেছে।”

কট্টর সততার জয়: কেজরি (Arvind Kejriwal Holi Celebration)

দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়ে কেজরিওয়াল বলেন, “আম আদমি পার্টি এবং আমাদের গোটা নেতৃত্বের ওপর বড় অন্যায় করা হয়েছিল। এক গভীর ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানো হয়েছিল। কিন্তু আদালত প্রমাণ করে দিয়েছে যে আপ একটি ‘কট্টর সৎ’ দল এবং এর প্রতিটি নেতা কট্টর সৎ।”

এদিন মণীশ সিসোদিয়া ও সঞ্জয় সিংয়ের সঙ্গে কেজরিওয়ালের আবির খেলার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উৎসবের আঙিনা থেকেই কর্মীদের চাঙ্গা হওয়ার ডাক দিয়েছেন তিনি।

আরও পড়ুন (Arvind Kejriwal Holi Celebration)

Kejriwal and Sisodia Get Relief: আবগারি মামলায় আদালতের রায়ে স্বস্তি অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়ার, BJP-কে হুঁশিয়ারি মহুয়ার

ED-র পরেই CBI ‘বাঁশ’! (CBI raid Kolkata) আক্ষিনে রাজ্যের শাসকদলের কোন জালিয়াতির ঘুঁড়ি ‘ভোকাট্টা’ করবে CBI?

Arvind Kejriwal Holi Celebration (Kejriwal and Sisodia Get Relief)
Arvind Kejriwal Holi Celebration (Kejriwal and Sisodia Get Relief)

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি আবগারি দুর্নীতিতে সিবিআইয়ের করা মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেজরিওয়াল ও সিসোদিয়াকে আবগারি মামলা থেকে পুরোপুরি মুক্তি দিয়েছে। আদালত জানিয়ে দেয়, দিল্লির বিতর্কিত আবগারি নীতির মামলায় অপরাধমূলক ষড়যন্ত্রের কোনও প্রমাণ হাজির করতে পারেনি তদন্তকারী সংস্থাগুলি। এই মামলায় কেজরিওয়ালের পাশাপাশি দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ মোট প্রায় ৪০ জনকে অভিযুক্ত করা হয়েছিল। এমনকি সরাসরি অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে আম আদমি পার্টিকে। যা ভারতীয় রাজনীতিতে বিরল নজির। সিবিআই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে গেলেও, কেজরিওয়াল এদিন বুঝিয়ে দিয়েছেন যে তাঁরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী (Arvind Kejriwal Holi Celebration)।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury