Koel Mallick Files Nomination
Bengal Liberty Desk, ৫ মার্চ, কলকাতা: আজ, বৃহস্পতিবার বিধানসভায় এসে মনোনয়নপত্র জমা দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। গত কয়েকদিন ধরে তাঁর প্রার্থীপদ নিয়ে যেমন সমর্থনের ঢেউ উঠেছে, তেমনই সোশ্যাল মিডিয়ায় শোনা গিয়েছে নানা কটূক্তি ও সমালোচনাও। সেই সব আলোচনা–বিতর্কের মাঝেই নতুন দায়িত্বের পথে প্রথম পদক্ষেপ নিলেন কোয়েল (Koel Mallick Files Nomination)।
আত্মবিশ্বাসী কোয়েল (Koel Mallick Files Nomination)

মনোনয়ন জমা দেওয়ার পর এদিন কোয়েল বলেন, “খুবই ভালো লাগছে একটা নতুন যাত্রায় পা রাখতে। এই যাত্রা তখনই সফল হবে যখন সবার কাছ থেকে ভালোবাসা ও আশীর্বাদ পাব।” নতুন এই দায়িত্ব নিয়ে ভয় লাগছে কি না, সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, “অবশ্যই প্রথম কিছু শুরু করলে ভয় তো লাগবেই। কারণ এটা বিশাল বড় দায়িত্ব। তবে আমি নিজেকে যতটা চিনি, জানি আমি যখন একটা দায়িত্ব নিয়েছি, তখন ১০০ শতাংশ দিয়ে সেটাকে সফল করব।” একই সঙ্গে তিনি নিজের বিশ্বাসের কথাও তুলে ধরেন। কোয়েলের কথায়, “আমি ঈশ্বরে বিশ্বাস করি, ভাগ্যে বিশ্বাস করি। সবার কাছে আমার একটাই অনুরোধ আমাকে আশীর্বাদ করুন, ভালোবাসা দিন, যাতে আমি অনেক মানুষের উপকারে আসতে পারি, তাদের জন্য কাজ করতে পারি এবং দেশের সেবায় নিজেকে সক্ষম করে তুলতে পারি (Koel Mallick Files Nomination)।”
উল্লেখ্য, কিছুদিন আগেই নিজেদের সোশ্যাল মিডিয়ার শাসকদল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল যে কোয়েল মল্লিককে দলের তরফে প্রার্থী করা হচ্ছে। সেই ঘোষণার পর থেকেই রাজনৈতিক ও বিনোদন মহলে শুরু হয় জোর আলোচনা। টলিউডের প্রথম সারির অভিনেত্রী রাজনীতিতে সক্রিয়ভাবে আসছেন এই খবরে অনুরাগীদের মধ্যেও তৈরি হয় ব্যাপক আগ্রহ। অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। আবার অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় নানা কটূক্তি, সমালোচনা এবং প্রশ্নও উঠতে দেখা যায়। টলিউডের জনপ্রিয় মুখ রাজনীতিতে কতটা সফল হবেন, তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। তবে সমালোচনা ও সমর্থন—দুইয়ের মধ্যেই নিজের নতুন পথচলায় দৃঢ় রয়েছেন কোয়েল (Koel Mallick Files Nomination)।
আরও পড়ুন (Koel Mallick Files Nomination)-
Rajya Sabha Election 2026: রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের বড় চমক, প্রার্থী হচ্ছেন রাজীব কুমার! কোয়েল-বাবুল-মেনকা গুরুস্বামীকেও উচ্চকক্ষে পাঠাচ্ছেন মমতা
Indian celebrities on Bangladesh: উত্তাল বাংলাদেশে শিল্প-সংস্কৃতির উপর আঘাতে উদ্বিগ্ন টলিউড। বাংলাদেশের পাশে চিরঞ্জিৎ–কোয়েল সহ অনেকেই!
একজন মা, গৃহিণী এবং সফল অভিনেত্রী হিসেবে বহু বছর ধরে দর্শকদের মন জয় করেছেন কোয়েল মল্লিক। এবার সেই জনপ্রিয়তাকে পাথেয় করে জনসেবার ময়দানে নতুন ভূমিকা নিতে চলেছেন তিনি। এখন দেখার, টলিউডের এই তারকা রাজনীতির মঞ্চে কতটা সফল হন।
