Lionel Messi's visit to White House
Bengal Liberty, কলকাতা :
ইরান–ইসরায়েল–আমেরিকার যুদ্ধ চলছে তো চলছেই। কবে এই যুদ্ধের নিষ্পত্তি হবে তার কোনো ঠিক নেই। তারই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কে দেখা গেল খুশির মেজাজে। বৃহস্পতিবার স্বয়ং লিওনেল মেসির হোয়াট হাউসে আগমনে আপ্লুত ট্রাম্প।
কিছুদিন আগেই শেষ হয়েছে আমেরিকার স্থানীয় ফুটবল লিগ Major League Soccer। সেখানে চ্যাম্পিয়ন হয়েছে মেসির দল Inter Miami CF। সেই জয়ের খুশি ভাগ করে নিতেই ডোনাল্ড ট্রাম্প মেসি এবং তার পুরো ইন্টার মায়ামি স্কোয়াডকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। এই বিষয় নিয়ে ট্রাম্প জানান।

মেসির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প Lionel Messi’s visit to White House
ট্রাম্পের দাবি,
“আমি সত্যিই খুব খুশি ও আপ্লুত যে আমার ডাকে সাড়া দিয়ে মেসি হোয়াইট হাউসে এসেছে। আমি প্রথম আমেরিকান রাষ্ট্রপতি যে এই কাজটি করে দেখিয়েছি। আমার আগে যারা ছিলেন তারা এই কাজ সম্পূর্ণ করতে পারেননি।”
ট্রাম্প মেসিকে সবার সেরা আখ্যা দিয়েছেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডো বা পেলে থেকেও মেসি অনেকটাই উপরে—এমনটাই দাবি করেছেন তিনি। পাশাপাশি মেসি যে MVP তাও নিজের মুখে স্বীকার করেছেন ট্রাম্প।
.
Lionel Messi, Inter Miami welcomed by US President Donald Trump at White House
Read @ANI Story | https://t.co/twICYJFT3s #LionelMessi #DonaldTrump #USPresident #WhiteHouse pic.twitter.com/hSTvbAFqVK
— ANI Digital (@ani_digital) March 6, 2026
মেসির ট্রাম্পকে উপহার :
হোয়াইট হাউসে মেসির আগমন ঘটেছে তার পুরো ইন্টার মায়ামি স্কোয়াডকে নিয়ে। সঙ্গে ছিলেন দলের কোচ, আর্জেন্টাইন লেজেন্ড Javier Mascherano। তারা খালি হাতে আসেননি, সঙ্গে এনেছিলেন কিছু মূল্যবান উপহার।
একটি স্পেশাল রেপ্লিকা জার্সি দেওয়া হয় যার নম্বর ৪৭—কারণ ট্রাম্প আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হয়ে মসনদে বসেছেন। তার সঙ্গে একটি স্পেশাল গোলাপি রঙের ফুটবল, যাতে পুরো দলের সই রয়েছে। এছাড়াও একটি লিমিটেড এডিশন ঘড়ি উপহার দেওয়া হয় মার্কিন রাষ্ট্রপতিকে। এই উপহার পেয়ে ট্রাম্প যে বেশ আনন্দিত, তা তার মুখের চওড়া হাসিতেই স্পষ্ট।
ফিফা ফুটবল বিশ্বকাপের Curtain Raiser :
ফুটবল বিশ্বকাপ আর বেশি দূরে নয়। বাকি মাত্র ৯৭ দিন। এবারের বিশ্বকাপ আয়োজন করছে তিনটি দেশ—কানাডা , মেক্সিকো এবং ইউনাইটেড স্ট্যাটাস । ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ৪৮টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে এই মেগা টুর্নামেন্ট।
গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কি পারবে তাদের শিরোপা ধরে রাখতে? হয়তো শেষবারের মতো নীল-সাদা ১০ নম্বর জার্সিতে সমর্থকরা মেসিকে দেখতে পাবেন। ফাইনাল অনুষ্ঠিত হবে MetLife Stadium-এ।
এবার দেখা যাক মেসির শেষ বেলায় কী বেলকি দেখান। এরপর আর কী কী চমক অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য—নজর থাকবে সেই দিকেই।
