West Bengal Weather 11 March
West Bengal Weather 11 March

West Bengal Weather 11 March: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কলকাতা-সহ একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা!

Bengal Liberty Desk, ১১ মার্চ, কলকাতা: বসন্তের অকাল বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত এবং ওড়িশা উপকূলের নিম্নচাপ অক্ষরেখার জেরে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর প্রভাবে আজ, বুধবারও কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে (West Bengal Weather 11 March)।

কলকাতার আবহাওয়া (West Bengal Weather 11 March)-

West Bengal Weather 11 March
West Bengal Weather 11 March

আজ, বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি বেশি হওয়ায় বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather 11 March)-

West Bengal Weather 11 March
West Bengal Weather 11 March

বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়ায় বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। কিছু জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বা কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলীয় জেলাগুলোতে বজ্রপাতের আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন (West Bengal Weather 11 March)-

West Bengal Weather 10 March: বসন্তেই বর্ষার ছোঁয়া! আজ বিকেলেই ভিজতে পারে কলকাতা

West Bengal Weather 9 March: মেঘলা আকাশ, দুপুরেই নামতে পারে বৃষ্টি—দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা!

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather 11 March)-

বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প এবং পশ্চিমী ঝঞ্ঝার জোড়া প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট চলবে। আগামীকাল, বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের উপরের দিকের ছয় জেলা— দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। কোথাও কোথাও বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। আজ, বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলোতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। উত্তরের সমতলের জেলাগুলোতে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury