Indian cricketer marriage
Indian cricketer marriage

Indian cricketer marriage: শৈলশহর মুসৌরিতে চার হাত এক হল কুলদীপ-বংশিকার, চাঁদের হাটে আশীর্বাদ করলেন বাগেশ্বর বাবাও

Bengal liberty Desk, ১৫ ই মার্চ :

কিছুদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উল্লাসে মেতে উঠেছিল গোটা ভারতবাসী! এর মধ্যেই ফ্যান দের জন্য বিরাট সুখবর দিলেন ভারতীয় স্পিনার (Indian cricketer marriage)। শনিবার দীর্ঘ দিনের বান্ধবী বংশিকা চাড্ডার সঙ্গে অন্যতম জনপ্রিয় শৈলশহর মুসৌরিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কুলদীপ যাদব। আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া, রাজনীতি ও আধ্যাত্মিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

Indian cricketer marriage
Indian cricketer marriage

 

ছোটবেলার প্রেমই পেল পূর্ণতা 

জানা গিয়েছে, কুলদীপ ও বংশিকা একে অপরকে দীর্ঘকাল ধরে চিনতেন। গত বছর ৪ জুন লখনউয়ে অত্যন্ত ঘরোয়া মেজাজে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল। প্রাথমিকভাবে গত নভেম্বর মাসেই তাঁদের বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। তবে ভারতীয় ক্রিকেট দলের ব্যস্ত সূচি কারণেIndian cricketer marriage সেই অনুষ্ঠান পিছিয়ে যায়। অবশেষে শৈলশহরের মনোরম পরিবেশে ছোটবেলার বান্ধবীকেই জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিলেন কুলদীপ।

Indian cricketer marriage
Indian cricketer marriage

 

বিলাসবহুল আয়োজন ও রাজকীয় কার্ড

কুলদীপের বিয়ের এই উৎসব ছিল চোখে পড়ার মতো। মুসৌরির বিলাস বহুল হোটেলে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে মোট অতিথির সংখ্যা ছিল প্রায় ২০০ জন। বিয়েতে আভিজাত্যের ছোঁয়া ছিল শুরু থেকেই। রাধাকৃষ্ণের প্রেমলীলা থিমে তৈরি গোলাপি রঙের বিশেষ ধাতব বাক্সে ভরা বিয়ের কার্ডটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে কুলদীপ ও বংশিকাকে দেখা গিয়েছে রাজকীয় পোশাকে। পুরো অনুষ্ঠানটির বাজেট প্রায় ২ কোটি টাকা বলে সূত্রের খবর। দুদিনের জন্য তাদের হোটেলে থাকার ভাড়াই ধরা হয়েছে ৭০ লক্ষ।সেই সঙ্গে ২৫ – ৩০ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে শুধুমাত্র রিসোর্টের সাজ সজ্জার জন্য।

বিয়ের আসরে চাঁদের হাট

বন্ধুর বিয়ের পিঁড়িতে বসার মুহূর্তে তাঁর পাশেই ছিলেন মাঠের সতীর্থরা। ভারতীয় স্পিন বোলিংয়ের এক সময়ের সেরা জুটি ‘কুল-চা’-এর অন্য সদস্য যুজবেন্দ্র চাহাল উপস্থিত থেকে মাতিয়ে রাখেন অনুষ্ঠান।কুলদীপের গায়ে হলুদের অনুষ্ঠানে চাহালকে অত্যন্ত আনন্দঘন মেজাজে দেখা যায়। ছাড়াও উপস্থিত ছিলেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ টি দিলীপ, প্রাক্তন তারকা সুরেশ রায়না এবং রিঙ্কু সিং। এই মেগা ইভেন্টে যোগ দিয়েছিলেন বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর ধীরেন্দ্র শাস্ত্রীও। তিনি নবদম্পতিকে ভগবান বালাজির উত্তরীয় ও ছবি উপহার দিয়ে আশীর্বাদ করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও আমন্ত্রণ জানানো হয়েছে, তবে তিনি লখনউয়ের রিসেপশনে উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।

বিয়ের ভোজে ছিল রাজকীয় আয়োজন। মেনুতে ছিল পাহাড়ি খাবারের স্বাদ। বাজরার রুটি, কলাইয়ের ডাল,পাহাড়ি ছোলার ডাল ও শ্যামা চালের পায়েস। এর সঙ্গে ভারতের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রকমের ব্রেড। সঙ্গে ছিলো ১০ রকমের মিষ্টি।খাবারের জন্য জনপ্রতি খরচ ধরা হয়েছে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত।

মুসৌরিতে বিয়ের পর্ব মিটিয়ে এবার লখনউয়ের পালা। আগামী ১৭ মার্চ লখনউয়ে একটি গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে। সেখানে ক্রীড়া ও বিনোদন জগতের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে আরও এক চাঁদের হাট বসার অপেক্ষায় উত্তরপ্রদেশ। আপাতত নতুন জীবন শুরু করে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন কুলদীপ যাদব।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury