Indian bowling crisis
Bengal Liberty, কলকাতা ১৯ মার্চ ২০২৬ :
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন ভারতের বোলিং নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করলেন (Indian bowling crisis)। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে অশ্বিনের দাবি, “আগামী কয়েক বছরের মধ্যে ভারতীয় দলে বোলিংয়ের সমস্যা দেখা দিতে পারে জসপ্রীত বুমরাহ আর কতদিন খেলা চালিয়ে যাবে এক সময় দলে তিনজন শীর্ষ পেস বোলারের ভূমিকা ছিল মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং বুমরাহ। কিন্তু বর্তমানে দলে বুমরাহ ছাড়া আর কোনও সম্পূর্ণ অভিজ্ঞ বোলার নেই। হার্ষিত রানা, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ এরা সবাই নতুন আন্তর্জাতিক পর্যায়ে এদের অভিজ্ঞতা কম। আগামী দিনে হয়তো প্রচুর ব্যাটার উঠে আসবে, কিন্তু বোলিং সমস্যা আদেও কি ঘুচবে যাতে ভারতের সমস্যা মুক্তি গটতে পারে “।

অশ্বিনের আরও দাবি বোলার তৈরি করুন:
“টি২০র আমলে সব পক্ষই ব্যাটিং কে সাহায্য করার মতো পিচ তৈরী করছে এতে বোলার দের মনোবল ম্যাচ শুরু হওয়ার আগেই প্রায় শেষ হয়ে যাচ্ছে।
“এখন ক্রিকেটের যে বর্তমান পরিস্থিতি, তাতে বেশিরভাগ তরুণ ক্রিকেটার ব্যাটার হতে চায়। দর্শকেরা স্টেডিয়ামে চার-ছয় দেখতে আসে, বিধ্বংসী ব্যাটিংয়ের প্রদর্শনী দেখতে আসে। কোনও দর্শকের বিচার এই কথা বলে না দুর্দান্ত বল করল বোলারটা’, বরং সবসময় শোনা যায়—‘কি শট মারল ব্যাটারটা’। এই প্রবণতা ক্রিকেটের জন্য মারাত্মক ক্ষতিকর।” আগামী দিনে সবটাই দেখায় বিষয়
