BJP rally Bhabanipur
Bengal Liberty, কলকাতা ২৬ মার্চ ২০২৬ :
ভবানীপুরে রাম নামে শুভেন্দু অধিকারী – এ যেন এক অন্য ভবানীপুর (BJP rally Bhabanipur)। অনেক নির্বাচন হয়েছে, ভবিষ্যতেও হবে, কিন্তু এতটা উন্মাদনা কোনো ভোটেই কখনও চোখে পড়েনি। এক বিশাল গেরুয়া সমাবেশ চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। মাথায় পাগড়ি, পরনে হলুদ পাঞ্জাবি, হাতে পতাকা—এই ভাবে মমতাকে ঘায়েল করতে মাঠে-ময়দানে নেমে পড়েছেন লড়াকু বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে রয়েছে বিশাল জনসমুদ্র। গতকাল রাতে ভীষণ ভাবে হেনস্থার স্বীকার হতে হয়েছিল বিরোধী দলনেতাকে। রামনবমী পালনের পথে বাধা দিয়েছিলো পুলিশ, রীতিমত বচসা চলে বিরোধী দলনেতা ও পুলিশের মধ্যে। কিন্তু, আজ সকাল থেকেই ভবানীপুরের ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা, কার্যত চোখে পড়ার মতো।

এই জনসমাগম শাসক দল ও পুলিশের চোখরাঙানিকে উপেক্ষা করে মিছিলে পা মেলাচ্ছে আট থেকে আশি। এ যেন এক নতুন অধ্যায়ের সূচনা করলেন শুভেন্দু অধিকারী। স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে যে বাংলার মানুষ প্রস্তুত, তা মিছিলে সমর্থন দেখেই স্পষ্ট বোঝা গেল।

পুলিশের বিরুদ্ধে লড়াই
ভবানীপুরে রাম নবমীর মঞ্চকে কেন্দ্র করে পুলিশ কোনো কারণ ছাড়াই বাঁশের গাড়ি আটকে দেয়। শাসক দলের হয়ে কাজ করতে দেখা যায় পুলিশকে। সেখানেই দাবাং নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শেষমেশ গাড়ি ছাড়তে বাধ্য হয় পুলিশ। মিছিলের জনসমুদ্র দেখেই বোঝা যাচ্ছে কেন শাসক দল এতটা চিন্তায় ছিল। পাঁচ বছর কেটে গেলেও এখনও শুভেন্দু-ফোবিয়ায় আক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়।
