AIMIM leader arrest
Bengal Liberty, ৩ এপ্রিল :
কালিয়াচক কাণ্ডে অবশেষে ধরা পড়ল উস্কানির মূল মুখ (AIMIM leader arrest)। মালদার ঘটনার তদন্তে বড় সাফল্য CID- এর। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল AIMIM নেতা মোফাক্কেরুল ইসলামকে, যাকে এই ঘটনার ‘মাস্টারমাইন্ড’ বলেই মনে করছে তদন্তকারী সংস্থা। অভিযোগ, মোথাবাড়িতে একটি গাড়ির বনেটে দাঁড়িয়ে তিনি যে ভাষণ দেন, তা ছিল অত্যন্ত উস্কানিমূলক। সেই বক্তব্যের জেরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে অভিযোগ। ঘটনার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই মোফাক্কেরুলের খোঁজ শুরু করে পুলিশ ও CID। তবে এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। তদন্তকারীদের দাবি, গ্রেফতার এড়াতে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে শুক্রবার সকালে তাঁকে আটক করা সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত মথাবাড়ি কাণ্ডে গ্রেফতার ৩৫ জন (AIMIM leader arrest)।

পালানোর আগেই ধরা পরে ফেসবুক লাইভে বিস্ফোরক দাবি নেতার (AIMIM leader arrest)
উল্লেখ্য, এদিন বাগডোগরা বিমানবন্দর দিয়েই পালানোর ছক কষেছিলেন AIMIM নেতা মোফাক্কেরুল ইসলাম। কিন্তু দেশ ছাড়ার আগেই তাঁকে হাতেনাতে ধরে ফেলে CID। গ্রেফতারের পরই ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য জানান তিনি। সেখানে মোফাক্কেরুল দাবি করেন, “বাগডোগরা এয়ারপোর্ট থেকে আমাকে গ্রেফতার করা হল। ডি ভোটার বা ডিলিটেড ভোটার ইস্যুতে যে প্রতিবাদ হয়েছিল, আমি সেখানেই উপস্থিত ছিলাম। সেই কারণেই আমাকে গ্রেফতার করা হয়েছে।” ঘটনার পর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলি। এমনকি তাঁর বাড়িতেও হানা দেওয়া হলেও কোনও সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত পালানোর আগেই তাঁকে পাকড়াও করা সম্ভব হয়।

ভাইরাল ভাষণ থেকে বিতর্কের কেন্দ্রে (AIMIM leader arrest)
মালদার কালিয়াচকের ঘটনাকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। প্রায় ৯ ঘণ্টা ধরে ৩ জন মহিলা-সহ ৭ বিচারবিভাগীয় আধিকারিককে ঘেরাও এবং পথ অবরোধ করে বিক্ষোভ দেখানোর ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কালিয়াচক ২ নম্বর ব্লক অফিসের বাইরে বিপুল জনসমাগমের যে ছবি সামনে এসেছে, তাতেই দেখা যায় একটি গাড়ির ছাদে দাঁড়িয়ে উত্তেজিত ভঙ্গিতে ভাষণ দিচ্ছেন মোফাক্কেরুল ইসলাম। আঙুল তুলে হুঁশিয়ারির সুরে তাঁর বক্তব্যে বারবার হাততালি দিচ্ছেন উপস্থিত জনতা, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।এই ঘটনার পর থেকেই তাঁকেই মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করছে প্রশাসন।
Unprecedented developments in West Bengal.
The Kaliachak-II BDO office was under siege. North Bengal and South Bengal were effectively cut off, with protesters blocking NH-12. Seven judicial officers, including three women, were trapped inside. The situation had spiralled out of… pic.twitter.com/AvYGOAzxMh
— Amit Malviya (@amitmalviya) April 1, 2026
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে AIMIM-এর ইটাহার কেন্দ্রের প্রার্থী ছিলেন মোফাক্কেরুল। সেই সময়েও তাঁর একাধিক মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক, যা আবারও নতুন করে সামনে এল কালিয়াচক কাণ্ডের পর।

আইএসএফ প্রার্থীর পর মিম নেতা গ্রেফতার (AIMIM leader arrest)
এর আগে গতকাল, বৃহস্পতিবার মালদার কালিয়াচক ২ নম্বর ব্লক অফিসে বিচারকদের দীর্ঘ সময় আটকে রাখার ঘটনায় আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি সহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হলে গোটা ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। আইএসএফ প্রার্থী গ্রেপ্তার হওয়ায় পর মিম নেতার গ্রেফতারিতে রাজনৈতিক রং আরও ছড়িয়েছে।ইতিমধ্যেই মালদার এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছে NIA। তদন্তকারী একটি টিম ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।
