Raghav Chadha controversy
Bengal Liberty, পুষ্পক ভট্টাচার্যী :
ছোটবেলায় যখনই কোনো বাচ্চাকে জিজ্ঞেস করা হয় বড় হয়ে কী হতে চাও, তখন বাচ্চাদের উত্তর প্রায় একই রকম থাকে Raghav Chadha controversy। কেউ বলে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা মহাকাশচারী, কিংবা খুব বেশি হলে গায়ক বা অভিনেতা। কিন্তু কোনো বাচ্চা কখনোই বলে না যে আমি রাজনীতিবিদ হতে চাই, সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই।
কিন্তু কেন বলে না? উত্তরটা খুবই সহজ। কোনো বাবা-মা চান না তাদের সন্তান রাজনীতির আঙ্গিনায় নিজেদের কর্মজীবন গড়ে তুলুক। তবে রাজনীতি মানে তো জনসাধারণের জন্য কাজ করা, সুখে-দুঃখে সমাজের পাশে থাকা। তাহলে কেন রাজনীতির জায়গায় ফুলস্টপ?

সহজ তবুও জটিল : Raghav Chadha controversy
উত্তরটা যেমন সহজ, তেমনই জটিল। আদিম যুগ থেকে আজকের জেন-জি যুগ—যখনই জনসাধারণের জন্য কেউ নিজের আওয়াজ তুলেছে, তখনই সেই আওয়াজকে গলা টিপে হত্যা করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই পটেল বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়—যখনই তারা জনগণের হয়ে কথা বলতে চেয়েছেন, তখনই তাদের নিজেদের লোকেরাই বাধা দিয়েছেন। আজ ২০২৬ সালেও আমরা একই ছবির সাক্ষী বারংবার হচ্ছি।
রাঘব চাডডা বরখাস্ত :
সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক চরমে উঠেছে। আম আদমি পার্টির যুব নেতা ও রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডাকে রাজ্যসভা থেকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে নানা অভিযোগ আনা হচ্ছে—যেমন তিনি রাজ্যসভায় যথেষ্ট সক্রিয় নন, বিজেপিকে প্রশ্ন করেন না, পার্টির নিয়ম মেনে চলছেন না ইত্যাদি ভিত্তিহীন অভিযোগ রাঘবের বিরুদ্ধে আনা হচ্ছে।
হিন্দির সিনেমার জনপ্রিয় চলচ্চিত্র ‘নায়ক’ নিশ্চয়ই সবাই দেখেছেন। সেখানে একটি সংলাপ খুবই গুরুত্বপূর্ণ— ” রাজনীতি দেশকে শেষ করে দিয়েছে। রাজনীতি একটা নোংরা ড্রেন। কিন্তু সেই ড্রেনে নেমে কেউ কি সেটাকে পরিষ্কার করার চেষ্টা করেছে?”

আওয়াজ তোলা কি অপরাধ ?
যখন রাঘব চাড্ডার মতো একজন শিক্ষিত তরুণ নেতা রাজনীতির সেই ড্রেনে নেমে সেটাকে পরিষ্কার করার চেষ্টা করছেন, সাধারণ মানুষের জন্য ক্রমশ আওয়াজ তুলছেন, তখনই তার নিজের দল তাকে কোনো যুক্তিযুক্ত কারণ ছাড়াই বরখাস্ত করে দিল। সাধারণ মানুষের হয়ে আওয়াজ তোলা কি অপরাধ?
যে রাঘব চাড্ডার কণ্ঠস্বর এত দূর পর্যন্ত পৌঁছেছে যে শক্তিশালী কেন্দ্রের মোদি সরকারকেও অনেক ক্ষেত্রে সাড়া দিতে হয়েছে, সে তো অন্য কোনো পেশায় যেতে পারতেন। তাহলে কেন তিনি রাজনীতির ময়দানে পা রাখলেন?
আসুন দেখে নেওয়া যাক, সম্প্রতি কোন কোন ইস্যু তিনি রাজ্যসভায় তুলেছেন এবং তাতে সাধারণ মানুষ কতটা উপকৃত হয়েছে।
রাঘবের তোলা সাম্প্রতিক ইস্যু:
১. বিমানবন্দরে খাবারের অতিরিক্ত দাম :
রাজ্যসভায় এসেই দুর্দান্ত শুরু করেছিলেন রাঘব চাড্ডা। তার প্রথম ইস্যুই ছিল বিমানবন্দরে খাবারের মাত্রাতিরিক্ত দাম। একটি জলের বোতল ১০০ টাকা, সিঙ্গারা ২০০ টাকা—এই নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
“যদি কোনো যাত্রীর উড়ান বাতিল হয়ে যায় বা দেরিতে ছাড়ে, তাহলে সেই যাত্রীদের বিমানবন্দরে থাকতে হবে। তখন তো তাদের জল বা খাবারের প্রয়োজন হবেই। তাহলে তারা কি ১০–১৫ টাকার জিনিস ২০০ টাকায় কিনবে?”
এই ইস্যু সামনে আসতেই কেন্দ্র সরকার ও বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত খাবারের দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
২. জোমাটো, সুইগি-সহ ডেলিভারি কর্মীদের দুর্দশা :
১০ মিনিটে ডেলিভারির চাপে ডেলিভারি কর্মীদের শোচনীয় অবস্থা নিয়ে সরব হন তিনি। যেখানে ১০ মিনিটের অ্যাম্বুলেন্স পৌঁছায় না সেখানে কেন ১০ মিনিটে ডেলিভারি করতে হবে? তাদের সঙ্গে থেকে ভিডিও তৈরি করে তাদের কষ্ট তুলে ধরেন রাঘব চাড্ডা।
৩. মোবাইল রিচার্জ প্ল্যান নিয়ে সমালোচনা :
২৮ দিনের রিচার্জ প্ল্যান নিয়ে সাধারণ মানুষের অতিরিক্ত খরচের বিষয়টি তিনি তুলে ধরেন। জিও থেকে এয়ারটেল—সব সংস্থাই এই পদ্ধতিতে অতিরিক্ত আয় করছে বলে তিনি অভিযোগ করেন।
৪. এটিএম ও টোল প্লাজায় অতিরিক্ত চার্জ :
এটিএম থেকে টাকা তোলার সময় অতিরিক্ত চার্জ কাটা এবং টোল প্লাজায় অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়েও তিনি প্রতিবাদ জানান। বাস লরির জন আলাদা ব্যবস্থা করা উচিত।
৫. ইউটিউবারদের বিরুদ্ধে বারবার স্ট্রাইক :
সরকারবিরোধী কনটেন্ট তৈরি করলে সেই চ্যানেল বা কনটেন্ট সরিয়ে দেওয়া হচ্ছে—এই বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।
“সাধারণ মানুষই সরকারের আয়না। সেই আয়নাতেই যদি ফাটল ধরে, তাহলে সরকার জনগণের আওয়াজ কীভাবে শুনবে?”
৬. মধ্যবিত্তের উপর করের বোঝা :
আয়ের তুলনায় জিনিসপত্রের দাম বাড়ছে, তার ওপর অতিরিক্ত করের বোঝা—এই বিষয়েও তিনি বারংবার প্রতিবাদ করেছেন।
৭. জনপ্রতিনিধীদের শিক্ষাগত যোগ্যতা :
যারা দেশকে আগামী দিনে চালাবে যারা চালকের আসনে বসে রাষ্ট্র পরিচালনা করছেন তাদের রি যদি ন্যূনতম শিক্ষা গত যোগ্যতা না থাকে তাহলে তারা দেশের শক্তি কি করে মজবুত করবে? এখানেও আয়নার মাধ্যমে সমাজের সামাজিক দিক তুলে ধরতে চেষ্টা করেছেন রাঘব চাডডা।
এই সব বিষয় নিয়েই প্রতিবার রাজ্যসভায় সরব হয়েছেন রাঘব চাড্ডা। তা সত্ত্বেও কোনো স্পষ্ট কারণ ছাড়াই আম আদমি পার্টি তাকে বরখাস্ত করেছে।

আপের ভণ্ডামি :
মজার বিষয়—পার্টির নাম “আম আদমি পার্টি”, কিন্তু সেই আম আদমির হয়েই কথা বলতে গিয়ে রোষের মুখে পড়তে হলো রাঘবকে। পার্টির জন্মলগ্ন থেকেই তিনি আপের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু সেই সম্পর্ক এখন ভাঙনের পথে।
পরের গন্তব্য:
সাসপেনশনের পরেই রাঘব চাডডার উল্লেগযোগো মন্তব্য সম্প্রীতি ব্লকবাস্টার চলচ্চিত্র ধুরন্ধর পার্ট – ১ এর সেই বিখ্যাত সংলাপ ” ঘায়েল হু ইসলিয়ে ঘাতক হু ” এরপরের গন্তব্য কি বিজেপি?
তা নিয়েও চলছে জোর জল্পনা অরবিন্দ কেজরিওয়ালের থেকে বেশি জনপ্রিয়তার জন্যেই কি রাজ্যসভা থেকে সরতে হলো তা নিয়েও সচার জাতীয় রাজনীতি। শেষমেশ রাঘব চাডডার রাজনৈতিক ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায় সে নিয়েই চলছে জোরদার টালবাহানা।
