Narendra Modi in Siliguri
Bengal Liberty, ১২ এপ্রিল :
বাংলার বিধানসভা নির্বাচনের ঠিক আগে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়িরকে পাখির চোখ করে রবিবার প্রচারে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi in Siliguri)। শিলিগুড়ির কাওয়াখালির এই জনসভায় বিপুল জনসমাগম দেখে আপ্লুত মোদি সরাসরি তৃণমূল সরকারকে নিশানা করলেন। তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গকে কেন্দ্র করে ক্ষমতার লড়াইয়ে শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবে বেছে নিলেন প্রধানমন্ত্রী। সব শেষে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের বিদায় নিশ্চিত।’ (Narendra Modi in Siliguri)

জনসমাগম দেখে উচ্ছ্বসিত মোদি (Narendra Modi in Siliguri)
মাঠজুড়ে জনসমাগম দেখে স্বভাবতই উচ্ছ্বসিত শোনায় প্রধানমন্ত্রীকে। বক্তব্য রাখতে গিয়ে তিনি তুলে ধরেন, আগামীকাল অর্থাৎ শনিবারের প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ রোড শো থেকে শুরু করে এদিনের জনসভা, সব ক্ষেত্রেই মানুষের যে বিপুল সাড়া মিলেছে, তা তাঁর কাছে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে রাজ্যের সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষেই মত গড়ে তুলছেন। মোদি বলেন, “মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া তৃণমূলের ঘুম উড়িয়ে দিয়েছে।” এমনকি তুলনা টানতে গিয়ে তিনি উল্লেখ করেন, গুজরাটের মতো রাজ্যেও এত বড় জমায়েত খুব কমই তাঁর নজরে এসেছে। মোদির কথায়, “বাংলার মানুষ আমার হৃদয় জিতে নিয়েছে! এবার বাংলা থেকে তৃণমূলের বিদায় নিশ্চিত, পশ্চিমবঙ্গবাসি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।”

রাজ্যসরকারকে আক্রমণ (Narendra Modi in Siliguri)
এরপরই সুর আরও চড়া করে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। বিশেষ করে তরুণ প্রজন্ম প্রসঙ্গে বলেন বলেন, গত দেড় দশকের শাসনে রাজ্যে উন্নয়নের বদলে দুর্নীতি ও স্থবিরতাই বেশি চোখে পড়েছে। যাঁরা আজ নতুন ভোটার, ১৫ বছর আগে তাঁদের অনেকেই স্কুলের প্রাথমিক স্তরে ছিলেন, সেই প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এখন সেই প্রজন্মের হাতেই রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব। একইসঙ্গে তাঁর অভিযোগ, উন্নয়নের পরিবর্তে তৃণমূল কংগ্রেস সিন্ডিকেট ও কাটমানির মতো সংস্কৃতিকেই প্রশ্রয় দিয়েছে। মোদি আরও বলেন, ” জিতব এবং আপনদের জন্য জেতাব।”
Narendra Modi: জিতব এবং আপনদের জন্য জিতব: মোদি | Bengal Liberty#NarendraModi #WestBengalElection #Siliguri #NorthbengalNews #BengalLiberty pic.twitter.com/LBA5IzeAyY
— Bengal Liberty (@bengalliberty1) April 12, 2026
উল্লেখ্য, উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরেই বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, এবং সাম্প্রতিক লোকসভা নির্বাচনেও সেই প্রবণতার স্পষ্ট প্রতিফলন দেখা গেছে। সেই রাজনৈতিক জমি আরও মজবুত করতেই শিলিগুড়ির মঞ্চ থেকে উন্নয়ন ও কর্মসংস্থানের একাধিক প্রতিশ্রুতি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে উত্তরবঙ্গকে ভবিষ্যৎ বৃদ্ধির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশ্বাসও শোনা যায়। কাঠফাটা রোদ উপেক্ষা করে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দিয়ে মোদি জানান, এই বিপুল জনসমাগম শুধুমাত্র একটি জনসভা নয়, বরং তা আসন্ন নির্বাচনে বিজেপির পক্ষে জনসমর্থনের স্পষ্ট ইঙ্গিত বহন করছে।
