Yogi Adityanath Speech
Bengal Liberty, ১২ এপ্রিল :
আসন্ন নির্বাচনে বাংলার ভোটের মঞ্চে ভাষাই হয়ে উঠেছে সবচেয়ে বড় অস্ত্র। বাঙালির মন ছুঁতে বাংলাতেই বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath Speech)। আর সেই সুরেই শাসক মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণে শান দিল বিজেপি শিবির। রবিবার বাঁকুড়ার সোনামুখীর সভামঞ্চ থেকে প্রায় ২৫ মিনিটের ভাষণে যোগী তুলে ধরলেন দুর্নীতি, লুঠতরাজ ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ। একই সঙ্গে বাঙালির আবেগে সুর মিলিয়ে তিনি স্মরণ করলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। আর বাংলাতেই বার্তা দিলেন, “বাংলা আর চুপ থাকবে না, এ বার খেলা শেষ, উন্নয়ন শুরু।” পাশাপাশি, প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রসঙ্গ টেনে তিনি তাঁর বক্তব্যকে আরও তীব্র করে তুললেন (Yogi Adityanath Speech)।

বক্তব্যের শুরুতেই বাংলাদেশ, শেষে ‘ডবল ইঞ্জিন’ সরকার গঠনের ডাক (Yogi Adityanath Speech)
ভাষণের শুরুতেই প্রতিবেশী বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার প্রসঙ্গ তুলে সরব হন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, কিছুদিন আগে বাংলাদেশে এক হিন্দু দলিতকে নির্মমভাবে হত্যা করা হলেও বিজেপি তার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং আন্দোলনও করেছে। কিন্তু এই ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব ছিলেন। যোগীর দাবি, সংখ্যালঘু ভোটব্যাঙ্ক হারানোর আশঙ্কাতেই এই নীরবতা।

এরপরই উত্তরপ্রদেশের সঙ্গে বাংলার তুলনা টেনে তিনি তুলে ধরেন ‘ডবল ইঞ্জিন’ সরকারের সাফল্যের দাবি। যোগীর কথায়, ৮-৯ বছর আগে উত্তরপ্রদেশের পরিস্থিতিও বর্তমান বাংলার মতোই ছিল। কিন্তু সরকার বদলের পর সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, অর্থনীতির উন্নতি হয়েছে এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ বেড়েছে। পাশাপাশি ‘মাফিয়ারাজ’ বন্ধ হয়েছে বলেও দাবি করেন তিনি। একই সুরে বাংলাতেও পরিবর্তনের ডাক দিয়ে যোগী বলেন, উত্তরপ্রদেশে এখন আর তুষ্টিকরণ নয়, ‘সন্তুষ্টিকরণ’-এর রাজনীতি চলছে এবং সেখানে সকলেই নিরাপদ।
Yogi Adityanath: সোনামুখীতে যোগী আদিত্যনাথের বার্তা | West Bengal Election | Bengal Liberty@myogiadityanath #YogiAdityanath #WestBengalElection #Sonamukhi #Bankura #bankuranews #BengalLiberty pic.twitter.com/CvwxhPRtEA
— Bengal Liberty (@bengalliberty1) April 12, 2026
