Bengal liberty desk, ১৫ এপ্রিল :
রাজ্যে প্রথম দফার বিধানসভা ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে নজিরবিহীন নিরাপত্তার পথে হাঁটল নির্বাচন কমিশন central forces। আগামী ২৩ এপ্রিল উত্তরবঙ্গ ও জঙ্গলমহল-সহ রাজ্যের একটি বড় অংশে ভোটগ্রহণ। আর এই প্রথম দফার জন্যই মোতায়েন করা হচ্ছে মোট ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সোমবারের মধ্যেই বাহিনীকে নির্দিষ্ট জেলায় পৌঁছে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

নিরাপত্তায় শীর্ষে মুর্শিদাবাদ ও শুভেন্দুর জেলা central forces
কমিশনের তালিকা অনুযায়ী, প্রথম দফায় সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। অশান্তির ইতিহাস মাথায় রেখে এই জেলাকে দুই ভাগে ভাগ করে মোট ৩১৬ কোম্পানি বাহিনী রাখা হচ্ছে, যার মধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলায় ২৪০ এবং জঙ্গিপুরে ৭৬ কোম্পানি বাহিনী থাকছে। বাহিনীর দাপটে দ্বিতীয় স্থানেই রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর। হাইভোল্টেজ নন্দীগ্রাম এই জেলাতেই অবস্থিত, তাই এখানে মোতায়েন থাকছে ২৭৩ কোম্পানি বাহিনী। এর ঠিক পরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর, সেখানে থাকবে ২৭১ কোম্পানি বাহিনী।

অন্যান্য জেলার বাহিনীর হিসাব:
প্রথম দফার ভোটে অন্যান্য জেলাগুলিতেও থাকছে বিপুল পরিমাণ বাহিনী। বাঁকুড়ায় ১৯৩ কোম্পানি, বীরভূমে ১৭৬ কোম্পানি, মালদহে ১৭২ কোম্পানি, পুরুলিয়ায় ১৫১ কোম্পানি এবং কোচবিহারে ১৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এছাড়া উত্তর দিনাজপুরে ১৩২ কোম্পানি (রায়গঞ্জ ৭১ ও ইসলামপুর ৬১), জলপাইগুড়িতে ৯২ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ৮৩ কোম্পানি, আলিপুরদুয়ারে ৭৭ কোম্পানি, ঝাড়গ্রামে ৭৪ কোম্পানি, দার্জিলিঙে ৬১ কোম্পানি এবং কালিম্পঙে ২১ কোম্পানি বাহিনী পাহারায় থাকবে। শহর এলাকাগুলোর মধ্যে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ১২৫ কোম্পানি এবং শিলিগুড়ি কমিশনারেটে ৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।
আরও খবর
কমিশনের কড়া বার্তা:
আগামী বৃহস্পতিবার ভোট। তার আগে সোমবারের মধ্যেই সমস্ত বাহিনীকে বুথে বুথে বা নির্দিষ্ট এলাকায় রুটমার্চ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতেই এই ‘নিরাপত্তার চাদর’ তৈরি করেছে কমিশন।


