Bengal liberty desk, kolkata :
নামী তথ্য প্রযুক্তি সংস্থার পর ফের বিতর্কে লেন্সকার্ট Lenskart Controversy। সম্প্রতি সমাজ মাধ্যমে লেন্সকার্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন এক সোশ্যাল মিডিয়া ইমফ্লুয়েন্সার। সেই নিয়েই শুরু হয় বিতর্ক। এসবের মাঝেই বিতর্ক নিয়ে মুখ খুললেন সংস্থার হেড পীযুষ বনসল।

বিতর্কের কেন্দ্র বিন্দু Lenskart Controversy
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সেখানে এই বিষয় নিয়ে পোস্টে লেখেন, লেন্সকার্ট প্রধান তাঁর সংস্থার কর্মচারীদের নির্দেশ দিয়েছেন যে, অফিসে হিজাব পরে আসা যাবে। কিন্তু তিলক বা টিপ পরা যাবে না। ” এমনকি এই পোশাক সংক্রান্ত নির্দেশিকা র লিঙ্ক ও শেয়ার করেন তিনি। যা নিয়ে তৈরি হয় বিতর্ক।

বিতর্কের মাঝেই মুখ খুললেন লেন্সকার্টের প্রধান পীযূষ বনসল :
হিজাব চলবে। কিন্তু তিলকে ‘না’। লেন্সকার্টের কর্মীদের নাকি এমনই নির্দেশ দেওয়া হয়েছে সংস্থার তরফে। যা নিয়ে ছড়ায় তুমুল বিতর্ক। এই পরিস্থিতিতে অবশেষে মুখ খুললেন লেন্সকার্টের প্রধান পীযূষ বনসল। X হ্যান্ডলে একটি পোস্টের মাধ্যমে তিনি লেখেন, “অনলাইনে যে নথিটি শেয়ার করা হয়েছে, সেটি সংস্থার বর্তমান নির্দেশিকার সঙ্গে মিলছে না।
আরও খবর
লেন্সকার্টের নীতিমালায় ধর্মীয় আচার-আচরণ এবং মতপ্রকাশের উপর কোনও বিধিনিষেধ নেই।’ তিনি আরও বলেন, “টিপ কিংবা তিলক পরা নিয়েও কোনও বিধিনিষেধ নেই। আমরা নিয়মিত আমাদের সংস্থার নির্দেশিকা পর্যালোচনা করি। সময়ের সঙ্গে সঙ্গে তা পরিবর্তনও করা হয়।”
এই ঘটনাকে কেন্দ্র করে আবারো সামনে এলো কর্মক্ষেত্রে ধর্মীয় বৈষম্য। যা নিয়ে রীতি মতো চিন্তিত সকলেই।


