basanti violance
basanti violance

basanti violance: বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের গাড়ি ভাঙচুর, হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Bengal Liberty, ২৯ এপ্রিল:

ভোটের দিনে ফের উত্তেজনার ছবি দেখা গেল বাসন্তীতে। বাসন্তীতে ৭৬ নং বুথে তৃণমূলের গুন্ডামি basanti violance। বাসন্তী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের উপর হামলা গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। তাঁর নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।
basanti violance
basanti violance

বিজেপি প্রার্থীর উপর হামলা ও গাড়ি ভাঙচুর তৃণমূলের basanti violance

অভিযোগ, ভোটগ্রহণের পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দার ওই বুথে পরিদর্শনে যান। সেই সময় হঠাৎই তৃণমূলের একদল কর্মী-সমর্থক সেখানে জড়ো হয়ে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিযোগ, বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর চালানো হয়। বিজেপির তরফে আরও দাবি করা হয়েছে, শুধু গাড়ি ভাঙচুরই নয়, বিকাশ সর্দারের উপর হামলার চেষ্টাও করা হয়। এমনকি তাঁর নিরাপত্তারক্ষীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও তারা পরিস্থিতি সামাল দিতে কার্যত নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ বিজেপির। তাদের দাবি, বাহিনী সময়মতো হস্তক্ষেপ করলে এমন পরিস্থিতি তৈরি হত না।
এই ঘটনাকে কেন্দ্র করে বাসন্তী এলাকায় রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।
https://youtu.be/zGS-TE5OYjE?si=Jdic7gYYP3cgweTS
Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury