Chiranjit Chakraborty
Chiranjit Chakraborty

Chiranjit Chakraborty: ইভিএম বিভ্রাটে বিপত্তি! আঙুলে উঠল না ভোটের কালি, বুথ থেকে ফিরতে হল অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে!

Bengal Liberty, ২৯ এপ্রিল:

ভোট দিতে এসেও খালি হাতে ফিরতে হল খোদ শাসকদলের বিদায়ী বিধায়ককে Chiranjit Chakraborty। আঙুলে উঠল না জয়ের চিহ্ন বা ভোটের কালি। যান্ত্রিক বিভ্রাটের জেরে বুথ থেকে ফিরতে হল অভিনেতা তথা বারাসতের বিদায়ী তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে। আজ সকালে রাসবিহারী কেন্দ্রের চারুচন্দ্র কলেজের বুথে এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।

Chiranjit Chakraborty
Chiranjit Chakraborty

কী ঘটেছে? Chiranjit Chakraborty

এদিন সকালেই সস্ত্রীক ভোট দিতে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের চারুচন্দ্র কলেজে পৌঁছন বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। ১৭০ নম্বর পার্টের ওই বুথে ভোট দেওয়ার জন্য লাইনেও দাঁড়ান তিনি। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর জানা যায়, ইভিএম (EVM) বিকল হয়ে পড়েছে। ফলে ব্যাহত হয় ভোটদান প্রক্রিয়া। অভিনেতার পাশাপাশি আরও অনেক সাধারণ ভোটার লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতির সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত ভোট না দিয়েই বুথ ছাড়তে হয় চিরঞ্জিত চক্রবর্তীকে। ফিরে যাওয়ার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের আক্ষেপ প্রকাশ করেন অভিনেতা। চিরঞ্জিত জানান, “ভোটিং মেশিন ঠিক হলে পরে আবার সময় করে এসে ভোট দিয়ে যাব।”

উল্লেখ্য বারবার ইভিএম খারাপ হওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলছেন ভোটারদের একাংশ। যদিও কমিশনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury