Abhishek at Highcourt
Bengal Liberty: সই জাল কাণ্ডে সিআইডির নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডির জারি করা নোটিশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তিনি হাইকোর্টে মামলা দায়েরের আবেদন জানান। এর আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সিনহার করা সই দুর্নীতির বিরুদ্ধে তদন্তে তৎপর ছিলেন CID। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকলেও শারীরিক অসুস্থতা এবং বাড়িতে না থাকার কারণ দেখিয়ে বহুবার এড়িয়ে গিয়েছেন (Abhishek at Highcourt)। তবে আজকে একদিকে বিধানসভাতে ৬০ জন বিধায়কের দল থেকে ইস্তফা এবং মাথার ওপর গ্রেফতারের একরাশ চিন্তা নিয়ে শেষমেষ আদালতে দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

সূত্রের খবর,বিচারপতি অপূর্ব সিনহা রায় মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছেন। পাশাপাশি মামলায় তদন্তকারী সংস্থা সিআইডি যাতে তাঁকে গ্রেফতার না করতে পারে, সেই মর্মে রক্ষাকবচ চেয়েও আবেদন করা হয়েছে। সআগামী শুক্রবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে বেআইনিভাবে বাড়ি তৈরি করা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরসভা থেকে নোটিশ পাঠানো হয়েছিল। সে ক্ষেত্রেও রক্ষাকবচাইতে আদালতে দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবার সই দুর্নীতিতেও এক ধাপ এগিয়ে থাকতে রক্ষাকবচাইতে ছুটে গিয়েছেন হাইকোর্টে।
অসুস্থতার কারণ দেখিও রক্ষা হলো না অভিষেকের (Abhishek at Highcourt)
এর আগেও এই মামলার তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরার জন্য ডেকে পাঠিয়েছিল সিআইডি। তবে তিনি সেই হাজিরায় উপস্থিত হননি। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, সোনারপুরে একটি রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার সময় তাঁর উপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনার জেরে তিনি নির্ধারিত সময়ে হাজিরা দিতে পারেননি। অসুস্থতার কারণ দেখিয়ে বেঁচে গিয়েছিলেন।অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, তদন্ত এড়াতেই হাজিরা এড়িয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।সই জাল কাণ্ডে আইনি লড়াই এখন নতুন মোড় নিয়েছে। শুক্রবারের শুনানিতে হাইকোর্ট কী পর্যবেক্ষণ দেয় এবং সিআইডির তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
আরও পড়ুন: কলেজ না ক্ষমতার আখড়া? সুরেন্দ্রনাথ কাণ্ডে ফের ছাত্রনেতা রূপে সজল ঘোষ

