Swapan Dasgupta
Bengal Liberty:
২২ শে জুন বিধানসভায় রাজ্য বাজেট পেশ (Swapan Dasgupta)। বাজেটের আগে দিল্লি পৌঁছালেন অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের অশোক লাহিড়ির সঙ্গে বৈঠক করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। পাশাপাশি, দুপুর ২টো নাগাদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে বৈঠক করেন তিনি। ১৮ জুন থেকে শুরু হবে বিধানসভার অধিবেশন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, ” বিজেপি সরকার সাধারণ মানুষের পক্ষে, মানুষ যাতে রোজগার করতে পারে, শিল্পের বৃদ্ধি, রাজ্যে সংস্থা যেন বাড়তে পারে সেদিকে নজর দেবে। ”

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক
আগামী ২২ জুন পেশ হবে রাজ্য বাজেট। তৃণমূল সরকারের ঋণের বোঝা প্রায় ৮ লক্ষ কোটি টাকা। রাজ্য বাজেট পেশের ঠিক চার দিন আগে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর এই দিল্লি সফরের লক্ষ্য হল রাজ্যের আর্থিক হাল ফেরানো এবং বাজেটকে যুগান্তকারী রূপ প্রদান। প্রথমে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ির সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের অর্থমন্ত্রী। রাজ্য বাজেটের আগে এই বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বৈঠক করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে। নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বৈঠকের অভিজ্ঞতা জানিয়ে লিখেছেন, ” কেন্দ্রীয় প্রকল্প এবং পশ্চিমবঙ্গের অর্থনীতি সম্পর্কে আলোচনা করতে আমি নির্মলা সীতারমনের সঙ্গে দেখা করেছি। তিনি কেন্দ্রের অত্যন্ত সহযোগী ব্যক্তি। আগামী দিনে তাঁর সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’

বর্তমানে রাজ্যের আর্থিক অবস্থা এবং ভবিষ্যত পরিকল্পনার কথা ভেবে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন জানিয়েছেন, অর্থনৈতিক দিক থেকে পশ্চিমবঙ্গ এখনও পিছিয়ে। রাজ্যের আর্থিক পুনর্গঠন, মানুষের রোজগারের বন্দোবস্ত করা, রাজ্যে শিল্প সমৃদ্ধি ঘটানোর প্রয়োজন। প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যে ভাতার প্রচলন হয়েছে। কিন্তু রাজ্যের উন্নয়নখাতে, আর্থিক অবস্থার হাল কীভাবে ফেরানো যায়, সেদিকে বিশেষ ভাবে নজর দিতে হবে।


