Kunal Ghosh
Bengal Liberty:
রাজ্যপাল আর. এন. রবির ভাষণের পর বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দফতরে বৈঠকে বসলেন তৃণমূলের পাঁচ হেভিওয়েট ‘মমতাপন্থী’ বিধায়ক (Kunal Ghosh)। বৈঠকে উপস্থিত রয়েছেন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, অশোক দেব এবং রহিম বক্সি।

বৈঠকের নেপথ্য Kunal Ghosh
রাজনৈতিক সূত্রের খবর, কয়েক দিন আগেই এই বৈঠকের সূত্রপাত। বেলেঘাটার প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের গ্রেফতারের পর কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগ করেন, তৃণমূলের নেতা-কর্মীদের একাংশকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্থা করা হচ্ছে।
চিঠিতে তিনি লেখেন, “এই হয়রানি থামানো দরকার। বহু জায়গায় নেতা-কর্মীদের ওপর পুলিশি হেনস্থা চলছে। প্রকৃত অপরাধের ক্ষেত্রে আমাদের আপত্তি নেই, কিন্তু বহু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট।”
এর উত্তরে মুখ্যমন্ত্রী জানান, “এভাবে দূর থেকে কথা হয় না। ১৮ জুন বিধানসভার অধিবেশন বসছে। সেদিন রাজ্যপালের ভাষণের পর মুখোমুখি বসে আলোচনা করা যেতে পারে।” সেই সূত্র ধরেই আজকের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গিয়েছে।

মমতার নিরাপত্তা নিয়ে আলোচনা
সূত্রের দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তনের পর কুণাল ঘোষ ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। তিনি অনুরোধ করেন, দীর্ঘদিন দায়িত্বে থাকা পুরনো ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের (PSO) পুনর্বহাল করার বিষয়টি মানবিক ও সৌজন্যমূলক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করা হোক।
এ বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে বলেই জানা গিয়েছে এবং আজকের বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপিত হতে পারে।


