Netherlands vs Sweden Preview
Bengal Liberty, ২০ জুন ২০২৬ : ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ-এফের অন্যতম আকর্ষণীয় ম্যাচে আজ(Netherlands vs Sweden Preview) মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল নেদারল্যান্ডস ও সুইডেন। প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছিল ডাচরা। অন্যদিকে, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছে সুইডেন। ফলে নকআউট পর্বে ওঠার পথে বড় সুবিধা পেতে আজকের ম্যাচে জয় চাই দুই দলেরই।
দুই দলের আগের লড়াই(Netherlands vs Sweden Preview)
নেদারল্যান্ডস ও সুইডেন আন্তর্জাতিক ফুটবলে বহুবার মুখোমুখি হয়েছে। দুই দলের মোট ২৫টি সাক্ষাতের মধ্যে ১২টিতে জয় পেয়েছে নেদারল্যান্ডস, ৮টিতে জয় পেয়েছে সুইডেন এবং ৫টি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপের মঞ্চে দুই দলের একমাত্র সাক্ষাৎ হয়েছিল ১৯৭৪ সালে, সেই ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছিল।


নেদারল্যান্ডসের সম্ভাব্য একাদশ (৪-৩-৩)
গোলরক্ষক : বার্ট ভারব্রুগেন
রক্ষণভাগ : ডেনজেল ডামফ্রিস, ভার্জিল ভ্যান ডাইক (অধিনায়ক), জান পল ভ্যান হেকে, মিকি ভ্যান ডে ভেন
মিডফিল্ড : ফ্রেঙ্কি ডি ইয়ং, তিজানি রেইন্ডার্স, রায়ান গ্রাভেনবার্খ
আক্রমণভাগ : ক্রিসেনসিও সামারভিল, ডনিয়েল মালেন, কোডি গাকপো
সুইডেনের সম্ভাব্য একাদশ (৩-৫-২)
গোলরক্ষক : ক্রিস্টোফার নর্ডফেল্ট
রক্ষণভাগ : গুস্তাফ লাগারবিয়েলকে, ইসাক হিয়েন, ভিক্টর লিন্ডেলফ
মিডফিল্ড : আলেকজান্ডার বার্নহার্ডসন, বেঞ্জামিন নিয়গ্রেন, ইয়েসপার কার্লস্ট্রম, ইয়াসিন আয়ারি, গ্যাব্রিয়েল গুডমুন্ডসন
আক্রমণভাগ : আলেকজান্ডার ইসাক, ভিক্টর গিয়োকারেস
জাপানের বিরুদ্ধে দুইবার এগিয়ে থেকেও জয় হাতছাড়া করেছিল নেদারল্যান্ডস। অন্যদিকে, তিউনিসিয়ার বিরুদ্ধে ৫-১ গোলের দাপুটে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে সুইডেন। ফলে গ্রুপের শীর্ষস্থান দখলের লক্ষ্যে আজকের এই ইউরোপীয় মহারণে দুই দলই নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত। বিশ্বকাপের মঞ্চে তাই জমে উঠতে চলেছে এক হাইভোল্টেজ লড়াই।

আরো পড়ুন:- Pele: নাইজেরিয়ায় ৪৮ ঘণ্টা যুদ্ধ-বিরতি ডেকে এনেছিলেন পেলে! পক্ষে-বিপক্ষে মত/মতান্তর


