WWE Raw Review
Bengal Liberty, ২৩ জুন ২০২৬ : নাইট অফ চ্যাম্পিয়ন্সের(WWE Raw Review) আগে লন্ডনের বিখ্যাত ওটু অ্যারেনায় অনুষ্ঠিত মানডে নাইট র-তে দেখা গেল একাধিক চমকপ্রদ ঘটনা। পুরুষদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে নতুন চ্যাম্পিয়ন হলেন মন্টেজ ফোর্ড ও অ্যাঞ্জেলো ডকিন্স।
বিশ্বাসঘাতকতা(WWE Raw Review)
এদিনের অন্যতম বড় চমক আসে মহিলা বিভাগে। শিরোপা লড়াইয়ে পরাজয়ের পর দীর্ঘদিনের সঙ্গী বেইলির ওপর অতর্কিতে হামলা চালান লাইরা ভালকিরিয়া। তাঁর এই বিশ্বাসঘাতকতায় হতবাক হয়ে যান উপস্থিত দর্শকরা।

ওবা ফেমি ও জে উসোর মুখোমুখি(WWE Raw Review)
নাইট অফ চ্যাম্পিয়ন্সের আগে উত্তেজনা আরও বাড়িয়ে দেন ওবা ফেমি ও জে উসো। দু’জনই একে অপরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন, যার ফলে আসন্ন ম্যাচকে ঘিরে বাড়তে থাকে জল্পনা ও উত্তেজনা।


সব মিলিয়ে নতুন চ্যাম্পিয়নের অভিষেক, চমকপ্রদ বিশ্বাসঘাতকতা এবং উত্তপ্ত মুখোমুখি অবস্থানের মধ্য দিয়ে জমজমাট পর্ব উপহার দিল এই সপ্তাহের মানডে নাইট র।


