Atin Ghosh
Bengal Liberty:
রাজ্যে পালাবদলের পর তৃণমূলের নেতা, প্রাক্তন মন্ত্রী-বিধায়করা গ্রেফতার হচ্ছেন (TMC Leader)। এবার সেই তালিকায় যুক্ত হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষ। জমি জালিয়াতির মামলা দায়ের হল। অতীন ঘোষ-সহ মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ, জামাইয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। বিধাননগর উত্তর থানায় তলব করা হয়েছে অতীনকে। অভিযোগের ভিত্তিতে বিধাননগর উত্তর থানায় প্রতারণা, ভয় দেখানো, অপরাধমূলক হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

নাম জড়াল মেয়ে প্রিয়দর্শিনীর TMC Leader
সূত্রের খবর, অভিযোগকারী বিধাননগরে বাসিন্দা এক ব্যবসায়ী। ‘দি শোভরাণী’ নামে তাঁর একটি হোটেল রয়েছে। কলকাতার প্রগতি ময়দান থানায় একটি অভিযোগ জমা পড়েছিল। অভিযোগকারীর দাবি, জোর করে বাড়ি-সহ জমি কম টাকায় হাতিয়ে নেওয়া হয়েছিল! শুধু তৃণমূল নেতাই নয়, অতীনের মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, প্রগতি থানা এলাকার একটি জমি-বাড়ি কম দামে প্রভাব খাটিয়ে এবং ভয় দেখিয়ে জোর করে হাতিয়ে নেওয়া হয়।
বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছে। পরিস্থিতি এবার কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।


