Humayun Kabir
Bengal Liberty : “এমন স্যাটা ভাঙা মার শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না”-মুর্শিদাবাদের জনসভা থেকে এই মন্তব্য করলেন নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির (Humayun Kabir)। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মুর্শিদাবাদের বিজেপি নেতৃত্ব এবং পুলিশ-প্রশাসনকে লক্ষ্য করে তাঁর একের পর এক বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই তাঁর বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি (Humayun Kabir)।

সভা থেকে বিস্ফোরক মন্তব্য হুমায়ুনের (Humayun Kabir)
শুক্রবার বিকেলে রেজিনগর বিধানসভার কাশিপুর এলাকায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির দাবি করেন, তিনি আগে থেকেই শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদে বিজেপি কর্মীদের “আস্ফালন কমানোর” পরামর্শ দিয়েছিলেন। এরপরই তিনি বলেন, “আমি যেদিন মুসলমানদের নিয়ে ময়দানে নেমে যাব না, এমন ‘স্যাটা’ ভাঙা মার শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না।” শুধু এখানেই থেমে না থেকে তিনি বিজেপির জেলা সভাপতিকে ‘গায়েব’ করে দেওয়ার সরাসরি হুমকিও শোনা যায় তাঁর গলায়। সভায় হুমায়ুন কবির আরও দাবি করেন, তিনি পুলিশ-প্রশাসন বা মামলাকে ভয় পান না। অতীতে একাধিকবার জেলে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমার টাওয়ার যেদিন গরম হয়ে যাবে, সেদিন এসপি-ও বুঝব না, চিফ মিনিস্টারও বুঝব না।”

পাল্টা তোপ বিজেপির (Humayun Kabir)
হুমায়ুন কবিরের এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুর্শিদাবাদ জেলা বিজেপি নেতা মলয় মহাজন। তিনি বলেন, “উনি বোধহয় ভুলে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। এসব জিহাদি চিন্তাভাবনা এবং উস্কানিমূলক কথাবার্তা অবিলম্বে বন্ধ করুন। না হলে আইনের শাসন কী, তা ভালো করেই বুঝে যাবেন।” হুমায়ুন কবিরের বক্তব্য এবং বিজেপির পাল্টা প্রতিক্রিয়াকে ঘিরে মুর্শিদাবাদের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।


