Switzerland Vs Algeria
Bengal Liberty
আলজেরিয়াকে ২-০ গোলে উড়িয়ে সহজে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল সুইস বাহিনী। ম্যাচের(Switzerland Vs Algeria) প্রথম থেকেই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে এগিয়ে ছিল সুইজারল্যান্ড।

রেফারির শুরুর বাঁশির পর থেকেই আক্রমণের দিকে ঝাঁপিয়ে পড়ে দাপুটে ফুটবল খেলেছে গ্রানিট জাকার দল। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল তাদের দখলেই। সেই সুযোগকে কাজে লাগিয়ে ১০ মিনিটের মাথায় এমবোলোর গোলে এগিয়ে যায় ‘টিম নাতি’। অন্যদিকে, রিয়াদ মাহরেজরা একাধিক সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হন।
পুরো ম্যাচের নিয়ন্ত্রণই ছিল সুইজারল্যান্ডের হাতে। বিরতির ঠিক পরপরই, ৪৬ মিনিটে এনদোয়ের চমৎকার গোলে ২-০ ব্যবধানে রাজকীয় জয় তুলে নেয় মুরাত ইয়াকিনের দল। এই জয়ের মাধ্যমে আরও একবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল সুইসরা।
কলম্বিয়া নাকি ঘানা?(Switzerland Vs Algeria)
সুইজারল্যান্ডের জয়ের পর আগামীকাল ভারতীয় সময় সকাল ৭টায় নকআউট পর্বে মুখোমুখি হবে আত্মবিশ্বাসী কলম্বিয়া ও লড়াকু ঘানা। এই দুই দলের মধ্যে শেষ মুহূর্তে কে বাজিমাত করে, সেদিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের।




