Debraj Chakraborty
Bengal Liberty: দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী অবশেষে পুলিশের জালে। পুলিশের চোখ এড়াতে টানা ১৫ দিন ধরে তিনি এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়িয়েছেন। শেষ পর্যন্ত ঝাড়খণ্ডের একটি রিসর্ট থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ (Debraj Chakraborty)
দুর্নীতি ও সম্পত্তির হিসাব নয়ছয়ের অভিযোগে বাগুইআটি থানায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১০টি লিখিত অভিযোগ জমা পড়ে। আগাম জামিনের আবেদন হাইকোর্টে খারিজ হতেই তিনি ১৫ জুন কলকাতা ছাড়েন।
পুলিশ সূত্রে খবর, কলকাতা থেকে বেরিয়ে তিনি ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কেরল হয়ে ঝাড়খণ্ডের ধানবাদ ও জামশেদপুরে আশ্রয় নেন। পুলিশের নজর এড়াতে তিনি বাসে যাতায়াত করতেন এবং বাসস্ট্যান্ডের ছোট হোটেলে রাত কাটাতেন।ট্র্যাকিং এড়াতে তিনি নতুন মোবাইল ও নতুন সিম ব্যবহার করেছিলেন। সমস্ত খরচ নগদে মেটাতেন তিনি। পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতেন নিজের ভোটার কার্ড।

তদন্তের অগ্রগতি (Debraj Chakraborty)
দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতারের পর বিধাননগর কমিশনারেট ৮ সদস্যের একটি সিট (SIT) গঠন করেছে। তদন্তকারীরা তাঁর পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন। ভোটের আগে এই অ্যাকাউন্টগুলো থেকে বিপুল টাকা লেনদেনের প্রমাণ মিলেছে।

রাজনৈতিক যোগসূত্র (Debraj Chakraborty)
পুলিশের দাবি, দেবরাজের মাধ্যমে বিধাননগর ও দমদম পৌরসভার একাধিক জনপ্রতিনিধি ও তৃণমূল নেতা বড় ধরনের আর্থিক কারবার চালাতেন। সেই সূত্র ধরেই তদন্তকারীরা আরও কয়েকজনকে তলব করার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর বাড়ি থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজের এই গ্রেপ্তারি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।


