Suvendu Adhikari
Bengal Liberty:
সরকারি প্রকল্পে ভুয়ো উপভোক্তাদের বিরুদ্ধে এবার আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার (Suvendu Adhikari)। মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করলেন, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগীদের যাচাই-বাছাইয়ে ইতিমধ্যেই একাধিক অনিয়ম সামনে এসেছে। ভেরিফিকেশন শেষ হলেই ভুয়ো উপভোক্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

একাধিক ভুয়ো অ্যাকাউন্ট
শুক্রবার বহরমপুরে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার, সংখ্যালঘু স্কলারশিপ-সহ একাধিক সরকারি প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তার দাবি, ‘ লক্ষ্মীর ভাণ্ডার, সংখ্যালঘু স্কলারশিপ-সহ বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী কারা, সেসব ভেরিফিকেশন করতে গিয়ে দেখলাম অন্তত ৬০০টি ভুয়ো। এই জেলায় বিভিন্ন সরকারি প্রকল্পে অধিকাংশ জাল। ব্যাপক দুর্নীতি হয়েছে।’

মুখ্যমন্ত্রীর কথায়, ‘এবার আমরা ভালো করে নথি পরীক্ষা করছি। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিংক, কেওয়াইসি আছে কিনা, এসব দেখতে গিয়ে ভুয়ো উপভোক্তারা ধরা পড়ছে।

২টো মাস সময় দিন, ভেরিফিকেশনের কাজ হবে। ভুয়ো যারা ধরা পড়বে, তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, ১ জুলাই থেকে শুরু হওয়া ‘অন্নপূর্ণা যোজনা’র আওতায় ইতিমধ্যেই লক্ষাধিক মহিলা আর্থিক সহায়তা পাচ্ছেন। আগামী দিনে আরও উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনা হবে

