Ratna Debnath
Ratna Debnath

Ratna Debnath : তীর্থঙ্কর গ্রেফতারে নির্মল ঘোষকে নিশানায় রত্না দেবনাথ

Bengal Liberty : তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি ঘিরে উত্তর ২৪ পরগনার পানিহাটির রাজনৈতিক মহল উত্তপ্ত (Ratna Debnath)। প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে গ্রেফতার হতেই সরব হয়েছেন বর্তমান বিধায়ক রত্না দেবনাথ। তাঁর মন্তব্য, “কান টানলে মাথা আসবে”, যা ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। শুধু তীর্থঙ্করের গ্রেফতারিই নয়, তদন্তের আঁচ এবার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের দিকেও পৌঁছতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি (Ratna Debnath)।

Ratna Debnath
Ratna Debnath

‘কান টানলে মাথা আসবে’, বিস্ফোরক রত্না দেবনাথ (Ratna Debnath)

তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রত্না দেবনাথ বলেন, “যখন ছেলে গ্রেফতার হয়েছে, তখন বাবাও গ্রেফতার হবে।” তাঁর দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর যে অত্যাচার হয়েছে, তার বিচার একদিন না একদিন হবেই। আইন নিজের পথে চলবে এবং তদন্তে যে তথ্য সামনে আসবে, তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করবে প্রশাসন।বিধায়িকার বক্তব্যে স্পষ্ট, তিনি মনে করছেন এই গ্রেফতারি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বড় তদন্তের একটি অংশ। তাঁর কথায়, “কেউ আইনের ঊর্ধ্বে নয়। যারা অন্যায় করেছে, তাদের প্রত্যেককেই জবাবদিহি করতে হবে।”

Advertisement
Advertisement

নির্মল ঘোষকে ঘিরে ফের বিতর্ক (Ratna Debnath)

পানিহাটির প্রাক্তন বিধায়ক ও রাজ্য বিধানসভার প্রাক্তন মুখ্য সচেতক নির্মল ঘোষের নাম অতীতেও একাধিক বিতর্কে জড়িয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, অভয়ার মৃতদেহ দ্রুত দাহ করে তথ্যপ্রমাণ নষ্ট করার অভিযোগেও তাঁর নাম উঠে এসেছিল। যদিও সেই অভিযোগ নিয়ে আইনি প্রক্রিয়া এখনও চলমান। এমন পরিস্থিতিতে তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারিকে কেন্দ্র করে ফের চাপে পড়েছে ঘোষ পরিবার। রত্না দেবনাথের মন্তব্যের পর রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে, তদন্তের পরবর্তী ধাপ কি তবে নির্মল ঘোষকে ঘিরেই? এখন নজর তদন্তকারী সংস্থার পদক্ষেপের দিকে, কারণ এই মামলার অগ্রগতি আগামী দিনে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/13/lahek-ali/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury