Sandhya Rani Tudu
Sandhya Rani Tudu

Sandhya Rani Tudu : ঋতব্রত শিবিরে যোগ দিচ্ছেন প্রাক্তন মন্ত্রী সন্ধ্যারাণী টুডু?

Bengal Liberty : একুশে জুলাইয়ের আগে তৃণমূলের অন্দরে নতুন করে ভাঙনের জল্পনা তীব্র হচ্ছে (Sandhya Rani Tudu)। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল ছাড়তে ইচ্ছুক নেতাদের একুশে জুলাইয়ের আগেই সিদ্ধান্ত নেওয়ার বার্তা দেওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। এরই মধ্যে পুরুলিয়ার মানবাজারের প্রাক্তন মন্ত্রী সন্ধ্যারাণী টুডুকে ঘিরে নতুন রাজনৈতিক গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, তিনি নাকি ঋতব্রত শিবিরে যোগ দিতে পারেন। যদিও এই জল্পনার সত্যতা এখনও নিশ্চিত নয় (Sandhya Rani Tudu)।

Advertisement
Advertisement

সন্ধ্যারাণীকে ঘিরে জল্পনা (Sandhya Rani Tudu)

রাজনৈতিক মহলে কানাঘুষো, তৃণমূল ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার কথা ভাবছেন প্রাক্তন মন্ত্রী সন্ধ্যারাণী টুডু। তবে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তাঁর স্বামী গুরুপদ টুডু স্পষ্ট করে কোনও ইঙ্গিত দেননি। তিনি বলেন, “এই বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তেমন কিছু হলে আগাম জানতে পারবেন।”এই মন্তব্যের পরও জল্পনা থামেনি। কারণ, সম্প্রতি পুরুলিয়ায় ঋতব্রত শিবির নিজেদের সংগঠন শক্তিশালী করার কাজ শুরু করেছে। ইতিমধ্যেই তৃণমূলের প্রাক্তন শ্রমিক সংগঠনের নেতা উজ্জ্বল কুমার ঋতব্রত শিবিরে যোগ দিয়ে জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, একুশে জুলাইয়ের আগে রাজ্যের বিভিন্ন জেলায় আরও কিছু রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে। সেই তালিকায় সন্ধ্যারাণী টুডুর নামও রয়েছে কি না, তার উত্তর মিলবে আগামী কয়েক দিনের মধ্যেই। আপাতত পুরুলিয়ার রাজনীতিতে এই জল্পনাই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/17/rath-yatra-5/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury