CM Suvendu adhikari
Bengal Liberty : পশ্চিমবঙ্গ বিধানসভায় স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বাজেটের জবাবি ভাষণে নারী সুরক্ষাকে সরকারের অন্যতম অগ্রাধিকার বলে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। আরজি কর হাসপাতালের ঘটনা, কুলতলী-সহ একাধিক ধর্ষণকাণ্ড এবং আইনশৃঙ্খলা ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন তিনি। একই সঙ্গে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, নারী ও শিশুদের নিরাপত্তার প্রশ্নে কোনওরকম আপস করবে না বর্তমান সরকার (CM Suvendu Adhikari)।

আরজি কর থেকে নির্ভয়া, প্রাক্তন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন (CM Suvendu Adhikari)
জবাবি ভাষণে আরজি কর হাসপাতালের ঘটনার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী দাবি করেন, এই মামলার গুরুত্বপূর্ণ নথি প্রায় এক বছর ধরে চেপে রাখা হয়েছিল। তাঁর অভিযোগ, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিষয়টি যথাযথভাবে মনিটরিং করা হয়নি।এরপরই দিল্লির নির্ভয়া মামলার উদাহরণ টেনে শুভেন্দু অধিকারী বলেন, সেখানে আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের চূড়ান্ত শাস্তি কার্যকর করা সম্ভব হয়েছিল। তাঁর প্রশ্ন, কুলতলী, মাটিগাড়া-সহ রাজ্যের ১৮টি ধর্ষণকাণ্ডে কেন একইভাবে শাস্তির প্রক্রিয়া কার্যকর করা গেল না? শুধু মিডিয়ায় বক্তব্য রেখে বা প্রচারে গুরুত্ব দিলে হবে না, অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়াই সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশকে কড়া নির্দেশ (CM Suvendu Adhikari)
বিধানসভায় পুলিশের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, কোনও মহিলা বা কন্যাশিশুর উপর অত্যাচারের ঘটনা ঘটলে কারও নির্দেশের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। আইন মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতে হবে। তিনি আশ্বাস দেন, এমন পদক্ষেপের ক্ষেত্রে রাজ্য সরকারের পূর্ণ সমর্থন পুলিশের পাশে থাকবে। শুভেন্দুর কথায়, “কোনও মহিলা কন্যার উপরে কিছু ঘটলে কারোর নির্দেশের জন্য অপেক্ষা করবেন না যা করতে চান করে দেবেন আপনাকে ঢাল হিসেবে প্রটেক্ট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী।”
পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন, গ্যাংরেপ হোক বা পকসো মামলা, আইন যতদূর অনুমতি দেয়, সরকার ততদূর পর্যন্ত কঠোর ব্যবস্থা নেবে। দ্রুত এফআইআর, চার্জশিট দাখিল এবং অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিশ্চিত করা হবে। পাশাপাশি, অতীতের বিভিন্ন মামলায় অভিযুক্তদের অবৈধ সম্পত্তিও আইনি প্রক্রিয়ায় বাজেয়াপ্ত বা নিলামের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। তাঁর দাবি, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকারের অবস্থান আগামী দিনে আরও স্পষ্টভাবে রাজ্যের মানুষ দেখতে পাবেন।


