Suvendu Adhikari
Suvendu Adhikari

Suvendu Adhikari : জাতীয় সড়কে তোলাবাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ: গ্রেফতার ৫, ৩ পুলিশকর্মী বরখাস্ত

Bengal Liberty

পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর(Suvendu Adhikari) করতে ফের কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। ইসলামপুর পুলিশ জেলার অধীন ডালখোলা ও চোপড়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে ট্রাকচালকদের কাছ থেকে রেডিয়াম নম্বর প্লেট ও অন্যান্য পরিষেবার নামে জোরপূর্বক ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে এই তোলাবাজি চালিয়ে আসছিল এবং কিছু অসাধু পুলিশকর্মীর মদতে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছিল।

Advertisement
Advertisement

দুর্নীতিতে জিরো টলারেন্স, কঠোর বার্তা রাজ্য সরকারের(Suvendu Adhikari)

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রতারণা ও জোরপূর্বক টাকা আদায়ের সঙ্গে যুক্ত পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। শুধু মূল অভিযুক্তদের গ্রেফতারই নয়, কর্তব্যে গাফিলতি এবং অসাধু চক্রকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে তিনজন পুলিশকর্মীর বিরুদ্ধেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি সূত্র মারফত জানানো হয়েছে, ওই তিন পুলিশকর্মীকে বরখাস্ত ও ডিমোবিলাইজ করা হয়েছে।

Suvendu Adhikari
Suvendu Adhikari

একই সঙ্গে রাজ্যের সমস্ত পুলিশ সুপারকে জাতীয় সড়কগুলিতে নজরদারি আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে কোথাও এই ধরনের অবৈধ তোলাবাজির ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় নির্দেশিকাও জারি করেছে সরকার।রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, পশ্চিমবঙ্গে কোনও ধরনের দুর্নীতি বা অবৈধ অর্থ আদায় বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষ, ব্যবসায়ী কিংবা পরিবহণ খাতের সঙ্গে যুক্ত কাউকেই অবৈধভাবে অতিরিক্ত অর্থ দিতে হবে না। কোথাও এমন অভিযোগ সামনে এলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ পদক্ষেপ করা হবে। স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই সরকারের মূল অঙ্গীকার। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি, যে কোনও দুর্নীতির অভিযোগ দ্রুত পুলিশের নজরে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury