Sudip Banerjee
Bengal Liberty : এনসিপিআই-তে মিশে যাওয়ার পর উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা আরও জোরালো হয়েছে (Sudip Banerjee)। এরই মধ্যে তাঁর ছবি দিয়ে উত্তর কলকাতার একাধিক জায়গায় ‘চোর’ ও ‘বেইমান’ লেখা পোস্টার পড়েছে। পোস্টারের নীচে তাপস রায় ও কুণাল ঘোষের নাম থাকায় শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। যদিও দুজনেই পোস্টারের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন (Sudip Banerjee)।

উত্তর কলকাতায় সুদীপকে নিশানা করে পোস্টার (Sudip Banerjee)
মঙ্গলবার সকাল থেকে উত্তর কলকাতার লেবুতলা-সহ একাধিক এলাকায় এই পোস্টার দেখা যায়। তালতলা বাস স্টপ, বঙ্গবাসী কলেজ, এজেসি বোস কলেজ, ক্রিক রো-সহ বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়। পোস্টারে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘বেইমান আর চোর টা, নয়না দিদির বরটা’। পোস্টারের নীচে লেখা, ‘প্রচারে: তাপস রায়, কুণাল ঘোষ’। এদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও সুদীপের বৈঠক হওয়ায় তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জল্পনা চলছে।

পোস্টার ঘিরে তাপস-কুণালের প্রতিক্রিয়া (Sudip Banerjee)
পোস্টারে দুই নেতার নাম থাকায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তৃণমূলে থাকাকালীন তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব ছিল প্রকাশ্য। অন্যদিকে, একই দলে থেকেও কুণাল ঘোষের সঙ্গে সুদীপের মতবিরোধ একাধিকবার সামনে এসেছে। সুদীপের শিবির বদলের জল্পনার পর কুণাল ঘোষও তাঁকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তবে পোস্টারের দায় অস্বীকার করেছেন দুজনেই। কুণাল ঘোষ বলেন, “আরও অনেক কুণাল ঘোষ আছে। ওই পোস্টারে যার নাম আছে, সে আমি নই। তবে আমি ওই পোস্টারের সঙ্গে একমত। পোস্টারে যে বেইমান লেখা হয়েছে, তার সঙ্গে আমি সহমত। অনেকেই সমহত হবেন।” তাপস রায়ও দাবি করেছেন, এই পোস্টারের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন :
Suvendu Adhikari: পুরুলিয়ায় আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পর্দাফাঁস! প্রশংসায় মুখ্যমন্ত্রী শুভেন্দু

