Birbhum
Bengal Liberty : বীরভূমে ফের প্রকাশ্যে বিপুল সম্পদের হদিস (Birbhum)। গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের মহম্মদবাজার থানার পুলিশের অভিযানে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বোনের স্বামী মিনার মণ্ডলের আস্তানায় বড়সড় অভিযান চালায়। উদ্ধার হয়েছে এখনও পর্যন্ত প্রায় ২০ কোটি টাকা নগদ এবং ১৫ কেজি সোনার বার। এই ঘটনাকে কেন্দ্র করে যখন রাজ্য রাজনীতি তোলপাড় তখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দাবি করা হয়েছে, টুলু মণ্ডল তাঁর মেয়ের বিয়েতে প্রায় ১০০ কোটি টাকা খরচ করেছিলেন এবং সেই অনুষ্ঠানে বলিউড-টলিউডের বহু তারকাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, চুপ করে কেন ছিলেন তৃণমূল সরকার? পূর্বতন সরকারকে কি কিছুই জানতেন না (Birbhum)?

টুলু মণ্ডলের দুর্নীতি ফাঁস (Birbhum)
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার মহম্মদবাজার থানার পুলিশ টুলু মণ্ডলের বোনের স্বামী মিনার মণ্ডলের বাড়িতে অভিযান চালায়। অভিযানে উদ্ধার হয় প্রায় ২০ কোটি টাকা নগদ এবং ১৫ কেজি সোনার বার। টাকা গণনার জন্য ঘটনাস্থলে আনা হয় বিশেষ মেশিন এবং বাজেয়াপ্ত সামগ্রী নিয়ে যেতে ব্যবহার করা হয় একাধিক ট্রাঙ্ক। এই অভিযানের পরই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, টুলু মণ্ডল তাঁর মেয়ের বিয়েতে ১০০ কোটি টাকা ব্যয় করেছিলেন। আরও দাবি করা হয়, সেই অনুষ্ঠানে বলিউড ও টলিউডের প্রায় ২৫০ জন তারকা উপস্থিত ছিলেন। তৃণা সাহা, অঙ্কুশ হাজরা, আফরান নিশো, জারিন খান, আরবাজ খান-সহ একাধিক অভিনেতা অভিনেত্রী উপস্থিত হন। টুলু মণ্ডলকে নিয়ে অতীতেও নানা অভিযোগ উঠেছে। কয়লা ও গরু পাচার মামলার তদন্তে তাঁর নাম উঠে আসে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে। স্থানীয় মহলে দীর্ঘদিন ধরেই তাঁর প্রভাব ও বিপুল সম্পত্তি নিয়ে নানা আলোচনা রয়েছে। তবে মিনার মণ্ডলের বাড়িতে টাকা উদ্ধারের পর আরও চর্চায় টুলু।
Meet – TMC’s Islamist Mafia and stone smuggler- Md Nazibuddin Tulu Mondal
In his daughter’s wedding he spent 100 cr.
250 bollywood and tollywood celebs were brought.
And TMC didn’t take any action,rather they hailed him as Ambani’s replacement.
BJP Govt is now raiding him♥️ https://t.co/CoMSNQre2V pic.twitter.com/PDE1q7hbTg
— Subham. (@subhsays) July 29, 2026

কে এই মিনার এবং টুলু? (Birbhum)
মিনার মণ্ডল কয়েক বছর আগে সরকারি বাসের চালক ছিলেন। পরে সেই পেশা ছেড়ে পাথর ব্যবসায় নামেন। স্থানীয় সূত্রের দাবি, তিনি টুলু মণ্ডলের ব্যবসার দেখভালও করতেন। বর্তমানে তাঁর বাড়ি থেকেই বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা উদ্ধার হওয়ায় তদন্তের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।
অন্যদিকে টুলু মণ্ডল ওরফে নাজিমুদ্দিন বীরভূমের বোলপুরের পরিচিত পাথর ব্যবসায়ী। কয়লা ও গরু পাচার মামলার তদন্ত চলাকালীন তাঁর নাম সামনে আসে। অনুব্রত মণ্ডলের প্রাক্তন নিরাপত্তারক্ষী সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে আসেন তিনি। ইডি তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে এবং হিসাব-বহির্ভূত নথিও উদ্ধার হয়েছে বলে তদন্তকারী সূত্রে দাবিস্থানীয়দের একাংশের দাবি, রাজনৈতিক প্রভাবের জোরেই টুলু মণ্ডলের ব্যবসা ও প্রতিপত্তি দ্রুত বেড়ে ওঠে। যদিও বর্তমানে তিনি কোথায় রয়েছেন, তা স্পষ্টভাবে জানাতে পারেনি তদন্তকারী সংস্থাও।

আরও পড়ুন :
CM Suvendu Adhikari : বালি মাফিয়ার বিরুদ্ধে অভিযান: দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ বার্তা

