Mamata Banerjee
Bengal Liberty: তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক সংক্রান্ত বিতর্কের দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে ফের কড়া চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, ২৫ জুলাই পেরিয়ে গেলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোনো প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন কি না, সে বিষয়ে কমিশন এখনও কিছু জানায়নি। তাই নতুন করে আর সময়সীমা না বাড়িয়ে অবিলম্বে পুরো বিষয়টি নিষ্পত্তি করার দাবি জানিয়েছেন কালীঘাট শিবিরের শীর্ষ নেত্রী।
জানা গিয়েছে, জোড়াফুল প্রতীক ও দলের নামের অধিকার দাবি করে প্রথমেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল ঋতব্রত শিবির। নিজেদের ‘আসল তৃণমূল’ দাবি করে কমিশনকে চিঠি দেয় তারা। সেই আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন উভয় পক্ষকেই ৬ জুলাইয়ের মধ্যে নিজ নিজ অবস্থান ও প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল।

ঋতব্রতকে বারবার বাড়তি সময় দেওয়ায় আপত্তি তৃণমূল নেত্রীর (Mamata Banerjee)
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট শিবির নির্ধারিত সময়ের মধ্যেই যাবতীয় তথ্য ও বক্তব্য জমা দেয়। তবে ঋতব্রত শিবির প্রথমে ৬ জুলাইয়ের সময়সীমা বাড়ানোর আবেদন জানায় এবং পরবর্তীতে ২৫ জুলাই পর্যন্ত বাড়তি সময় চেয়ে নেয়। অভিযোগ, সেই বর্ধিত সময়সীমা পেরিয়ে গেলেও তারা কোনো জবাব জমা দিয়েছে কি না, সে বিষয়ে কালীঘাট শিবিরকে স্পষ্টভাবে কিছুই জানায়নি কমিশন।

একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই অতিরিক্ত সময়ের সুযোগ নিয়ে জাল বা নতুন কোনো প্রমাণপত্র তৈরির চেষ্টা করা হতে পারে।
এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাছে তাঁর স্পষ্ট আবেদন—ঋতব্রত শিবিরকে আর কোনো বাড়তি সময় না দিয়ে যত দ্রুত সম্ভব এই দলীয় প্রতীক বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তি করা হোক।
আরো পড়ুন:-
Calcutta High Court: অ্যান্টি-পেপার লিক বিল পাস হলেও কমেনি ক্ষোভ, বড় আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

