Kolkata Weather Update
Bengal Liberty: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও হাওড়া জেলায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

সতর্কবার্তা ও প্রভাব (Kolkata Weather Update)
আবহাওয়া দফতরের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রপাতের আশঙ্কা এবং নিচু এলাকায় সাময়িক জল জমার সম্ভাবনা রয়েছে।

পরামর্শ (Kolkata Weather Update)
এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাধারণ মানুষকে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

