Bengal Liberty : বর্ষা বিদায় নেয়নি। সকালে রোদের দেখা মিললেও স্বস্তির সুযোগ নেই (Weather Alert)। দিনের গড়াতেই বদলে যেতে পারে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মৌসুমি অক্ষরেখার প্রভাবে শনিবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। যদিও দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম, তবে মঙ্গলবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/01/taratala-news-15/


