Kolkata Trafic police : শুরু ‘পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’, রাজ্যজুড়ে সচেতনতার বার্তা

Bengal Liberty: 

সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হল ‘পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতরের উদ্যোগে এবং কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের ট্র্যাফিক বিভাগের ব্যবস্থাপনায় ৩ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত চলবে এই বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। সড়ক দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের মধ্যে ট্র্যাফিক আইন সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Advertisement
Advertisement

Kolkata Trafic police বিশেষ প্রশিক্ষণ ও প্রচার

 

উদ্বোধনী দিনে তিলজলা ট্র্যাফিক গার্ডের উদ্যোগে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে গাড়িচালকদের ট্র্যাফিক আইন মেনে চলা, নিরাপদে গাড়ি চালানোর কৌশল এবং দুর্ঘটনা এড়ানোর বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে কীভাবে সিপিআর (CPR) দিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু করা যায়, সে বিষয়েও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

 

Kolkata Trafic police ট্র্যাফিক আইন মানার শপথ

Kolkata Trafic police
Kolkata Trafic police

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ভয়াবহ পরিণতি এবং সড়ক দুর্ঘটনার বাস্তব চিত্র তুলে ধরতে দুটি বিশেষ ট্যাবলো তৈরি করা হয়েছে। ট্র্যাফিক আধিকারিকদের বক্তব্য, আগামী কয়েক দিন এই ট্যাবলো শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে সাধারণ মানুষকে সচেতন করবে। বিশেষ করে ‘ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ’-এর বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতেই এই উদ্যোগ।

 

Kolkata Trafic police 

 

উল্লেখ্য, আগে তৃণমূল সরকারের আমলে একই ধরনের সচেতনতামূলক কর্মসূচি ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রকল্পের আওতায় পরিচালিত হত। বর্তমান বিজেপি সরকার ‘পথ নিরাপত্তা সপ্তাহ’ নামে এই উদ্যোগ পালন করছে। তবে এ বছর আলাদা কোনও সরকারি ট্যাগলাইন ঘোষণা করা হয়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজমাধ্যমে লিখেছেন, “আমাদের অঙ্গীকার—নিরাপদ রাস্তা, নিরাপদ পশ্চিমবঙ্গ।”

 

Kolkata Trafic police 

 

তিনি রাজ্যবাসীর উদ্দেশে ট্র্যাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই দুর্ঘটনামুক্ত, নিরাপদ ও সচেতন পশ্চিমবঙ্গ গড়ে তোলা সম্ভব।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ  অভিষেকের বিদেশযাত্রা মামলায় দ্রুত শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury