Bengal Liberty
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের(Russia Ukraine) আবহে ফের উত্তেজনা চরমে। রাশিয়ার দাবি, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত প্রাসাদের কাছে অবস্থিত একটি জনপ্রিয় সমুদ্রসৈকত সংলগ্ন হলিডে রিসর্টে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। পর্যটকে ঠাসা এলাকায় এই হামলায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।

হামলার তীব্রতা ভয়াবহ(Russia Ukraine)
রাশিয়ার দাবি অনুযায়ী, হামলাটি কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত আর্খিপো-ওসিপোভকা (Arkhipo-Osipovka) এলাকার একটি সমুদ্রসৈকতের কাছে হয়েছে। ওই এলাকা ‘পুতিন প্যালেস’ নামে পরিচিত একটি বিলাসবহুল কমপ্লেক্সের নিকটবর্তী হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। গ্রীষ্মের ছুটির কারণে সেখানে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়েছিল। সেই সময়ই হামলা হওয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে প্রশাসনের দাবি।
সমুদ্রসৈকতে ভয়াবহ বিস্ফোরণ(Russia Ukraine)
স্থানীয় প্রশাসনের দাবি, গ্রীষ্মকালীন ছুটির সময় এই সমুদ্রসৈকতে প্রতিদিনই পর্যটকদের ভিড় থাকে। সেই ভিড়কেই লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। রাশিয়ার প্রশাসনের দাবি, হামলায় ৩ শিশুসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন।
আরও খবর

আহতদের মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১৯ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পর্যটকেরা সমুদ্রে স্নান করছেন। ঠিক সেই সময় একটি ড্রোন সমুদ্রসৈকতের কাছে আছড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই বিস্ফোরণ ঘটে। এরপরই আতঙ্কে চারদিকে ছোটাছুটি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি(Russia Ukraine)
এক প্রত্যক্ষদর্শীর কথায়, “সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ একটি বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যেই সমুদ্রসৈকত আতঙ্কে ছেয়ে যায়।” এই ঘটনার জন্য ইউক্রেনকে সরাসরি দায়ী করেছে রাশিয়া। তবে এই হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ঘটনার জেরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।



