Shyambazar Metro
Shyambazar Metro

Shyambazar Metro: পরিবর্তন হবে শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম! কোন ব্যক্তিত্বের নামে স্টেশন হবে জানেন?

Bengal Liberty

বাংলার সংস্কৃতি ও বাঙালির আবেগকে সংরক্ষণে উদ্যোগী রাজ্য সরকার (Shyambazar Metro)। কিংবদন্তি আবৃত্তিকার ও বেতার ব্যক্তিত্ব বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র-র স্মৃতিকে স্থায়ী সম্মান জানাতে তাঁর ঐতিহাসিক বাসভবনকে হেরিটেজ হিসেবে সংরক্ষণের স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি, শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম তাঁর নামে করার প্রস্তাবও বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মবার্ষিকী উপলক্ষে শ্যামবাজারের রামধন মিত্র লেনে অবস্থিত তাঁর ঐতিহ্যবাহী বাসভবনে যান মন্ত্রী। সেখানে তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

Shyambazar Metro
Shyambazar Metro

বদলাচ্ছে মেট্রো স্টেশনের নাম Shyambazar Metro

এই অনুষ্ঠানে অগ্নিমিত্রা পাল জানান, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁর বাড়ির নিকটতম মেট্রো স্টেশন শ্যামবাজার হওয়ায়, ওই স্টেশনের নাম পরিবর্তন করে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে করার প্রস্তাবও সরকার বিবেচনা করবে বলে জানান তিনি।

শ্যামবাজার মেট্রো স্টেশন - উইকিপিডিয়া

মন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির গৌরব তুলে ধরতে বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মৃতি সংরক্ষণ অত্যন্ত জরুরি। মহানায়ক উত্তম কুমার, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং সুকান্ত ভট্টাচার্য-র নামে যেমন মেট্রো স্টেশনের নামকরণ হয়েছে, তেমনই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রও সেই সম্মানের যোগ্য।

Advertisement
Advertisement

বাংলার সংস্কৃতির সঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নাম ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে মহালয়ার ভোরে তাঁর কণ্ঠে সম্প্রচারিত ‘মহিষাসুরমর্দিনী’ আজও বাঙালির আবেগ ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তাই তাঁর স্মৃতিবিজড়িত বাড়ি সংরক্ষণ এবং শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণের প্রস্তাব ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

Advertisement
Advertisement

সূত্রের খবর, শুধু এই নামকরণই নয়, বাংলার বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মৃতিবিজড়িত বাড়ি ও ঐতিহাসিক স্থানগুলিকে সংরক্ষণের বিষয়েও বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িটি হেরিটেজের স্বীকৃতি পেলে তা বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury