Bengal Liberty
আরজি কর কাণ্ডের তদন্তে ফের নয়া মোড় (R G Kar News)। নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে এবার মামলা রুজু করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। নির্মল ঘোষ, সোমনাথ দে, সন্দীপ মুখার্জি-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

শেষকৃত্য নিয়ে অভিযোগ
ঘটনার প্রায় দু’বছর পর পানিহাটি শ্মশানে নির্যাতিতার শেষকৃত্য ঘিরে ওঠা অভিযোগের ভিত্তিতে নতুন করে তদন্তে নেমেছে ব্যারাকপুর কমিশন। পরিবারের অভিযোগ, ২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ধৃত চিকিৎসকের দেহ তড়িঘড়ি দাহ করা হয়েছিল। শ্মশানে শেষকৃত্যেও একাধিক অনিয়ম হয়েছিল বলে অভিযোগ পরিবারের।

সেই অভিযোগের ভিত্তিতেই পৃথক তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর। শ্মশানের নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার দিন রাতে ঠিক কী হয়েছিল, কারা সেখানে উপস্থিত ছিলেন এবং শেষকৃত্যের সঙ্গে যুক্ত আধিকারিক ও স্থানীয় প্রতিনিধিদের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হবে। সূত্রের খবর, ঘটনার রাতে উপস্থিত এক নার্সের ফোনও বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফোনটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আরও খবর

উল্লেখ্য, আরজি কর কাণ্ডে আলাদাভাবে তদন্ত করবে রাজ্যের স্বাস্থ্য দফতরও। শনিবার এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। ঘটনার রাতে নির্যাতিতা চিকিৎসকের সঙ্গে ডিনারে যারা উপস্থিত ছিলেন, তাঁদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ করা হবে তাঁর অধ্যাপকদেরও।


