Bengal Liberty
দীর্ঘদিনের সতীর্থ। সকালে আচমকা(Suvendu Adhikari) রহস্যজনক মৃত্যুর খবর। উদ্ধার হয়েছে সুইসাইড নোট। ‘কেউ ব্ল্যাকমেল করে থাকতে পারে।’ আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত্যুতে শোকপ্রকাশ করে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর কথায়(Suvendu Adhikari)
“সকালেই জেনেছি। অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা। আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। অনেক দিন ধরে একসঙ্গে কাজ করেছি। মুখ্যমন্ত্রী হওয়ার পর মেসেজ করেছিলাম। আশিসের পরিবারের সঙ্গে কথা হয়েছে। কেউ ভয় দেখিয়েছে কি না, খতিয়ে দেখতে হবে। আমি শকড। ময়নাতদন্ত যাতে সুষ্ঠুভাবে হয়, তার জন্য পুলিশ ও জেলাশাসককে নির্দেশ দিয়েছি।”
তৃণমূলের অন্দরে ভয় দেখানোর দাবি শুভেন্দুর(Suvendu Adhikari)
সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, “ভোটের পর অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। ছেড়েছিলেন মমতার সঙ্গ। তাঁর তৈরি করা কমিটি থেকেও রিজাইন করেছিলেন। তৃণমূলের দুর্নীতিগ্রস্তরা তাঁকে ভয় দেখিয়ে থাকতে পারে। কেউ ব্ল্যাকমেল করে থাকতে পারে।” প্রাক্তন মন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্কের কথা জানিয়ে শুভেন্দু আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। তাঁর সুইসাইড নোট ও মোবাইল ফোন খতিয়ে দেখা হবে।
আরও খবর

উল্লেখ্য, রবিবার সকালে বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলেও সূত্রের খবর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। মানসিক অবসাদের জেরেই মৃত্যু বলে প্রাথমিক তদন্তে পুলিশের দাবি। উদ্ধার হওয়া চিঠিতে লেখা রয়েছে, কোনও রকম দুর্নীতি করেননি তিনি। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলেও চিঠিতে উল্লেখ রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও তদন্ত চলছে। সুইসাইড নোট, মোবাইল ফোন, পারিপার্শ্বিক পরিস্থিতি-সহ সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



