Bengal Liberty:
নাকাশিপাড়ায় কংগ্রেস নেতার হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৬ আগস্ট, রবিবার গোটা রাজ্যে ‘কালা দিবস’ পালনের ডাক দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের বার্তা, “এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসের লড়াই চলবেই।” ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিও তুলেছে কংগ্রেস নেতৃত্ব।

স্বাধীনতা দিবসে জোড়া খুন (West Bengal Congress)
স্বাধীনতা দিবসের রাতেই নদিয়ার নাকাশিপাড়ায় নৃশংস জোড়া খুনের ঘটনা ঘটে। অভিযোগ, কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি তথা জেলা নেতা আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ানকে গুলি করে খুন করা হয়েছে। জানা গিয়েছে,বেথুয়াডহরি থেকে বাড়ি ফেরার পথে তাঁদের গাড়ি আটকে হামলা চালানো হয় বলে অভিযোগ।

গাড়ি লক্ষ্য করে বোমা (West Bengal Congress)
অভিযোগ, প্রথমে তাঁদের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। এরপর এলোপাথাড়ি গুলি চালানোর পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে দু’জনকে কোপানো হয়। ঘটনাটি ঘটে নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি ও নাগাদি রেলগেট সংলগ্ন এলাকায়। হামলার পর গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি।
আরও খবর
তদন্তে এখনও গ্রেফতারির খবর নেই
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রের অভিযোগ, জেলবন্দি এক তৃণমূল নেতা জব্বর শেখ ও তার অনুগামীরা এই হামলার সঙ্গে জড়িত। এই জোড়া খুনের ঘটনায় এখনও পর্যন্ত কোনও তৃণমূল পঞ্চায়েত প্রধান গ্রেফতার হয়েছেন বলে খবর নেই। ঘটনার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশিও শুরু হয়েছে।
West Bengal Congress
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। জোড়া খুনের তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর অভিযোগ, রাজ্যে সংখ্যালঘু ও বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে।

আরও পড়ুন: ফের বঙ্গে নিম্নচাপ! জারি রেড অ্যালার্ট একাধিক জায়গায়, জানুন আজকের আবহাওয়া


