MP Dev
MP Dev

MP Dev : বানভাসি ঘাটালে দেবের নামে একাধিক হোর্ডিং! ‘ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন কোথায়?’

Bengal Liberty : ঘাটাল যখন জলের তলায়, তখনই সাংসদ দেব ও তাঁর আপ্তসহায়ক রামপদ মান্নাকে নিশানা করে বিস্ফোরক হোর্ডিং ঘিরে তীব্র চাঞ্চল্য (MP Dev)। ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের একাধিক জায়গায় টাঙানো ওই পোস্টারে রামপদ মান্নার বিরুদ্ধে চাকরির তোলাবাজি, প্রোমোটার-রাজ এবং ঘাটাল শিশু মেলার টাকা লুটের মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে। একই সঙ্গে ‘ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন’ দেবের ভূমিকা নিয়েও কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে। যদিও হোর্ডিংয়ের নেপথ্যে কারা, তা এখনও স্পষ্ট নয় এবং অভিযোগগুলির সত্যতাও যাচাই হয়নি। ফলে প্রশ্ন উঠছে-দুর্যোগের ঘাটালে এই পোস্টার কি নিছক ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পিছনে রয়েছে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত (MP Dev)?

MP Dev
MP Dev

বানভাসি ঘাটালে দেবকে ঘিরে ক্ষোভ (MP Dev)

টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার পাশাপাশি জলমগ্ন ঘাটালের একাধিক এলাকা। এই পরিস্থিতিতে স্থানীয়দের একাংশের অভিযোগ, বিপর্যয়ের সময়ে সাংসদ দেব বা তাঁর প্রতিনিধি এখনও এলাকায় তেমনভাবে দেখা দেননি। বানভাসি পরিস্থিতির মধ্যেই ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের ঘাটাল ও দাসপুরের বিভিন্ন এলাকায় চোখে পড়েছে তৃণমূল সাংসদ দেব এবং তার আপ্তসহায়কের বিরুদ্ধে হোর্ডিং। তাতে লেখা রয়েছে, ‘৩০ শতাংশ কাটমানি খোর ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন এখন কোথায়? শুটিং করতে ব্যস্ত? আপনি এত বছরের এমপি হয়ে ঘাটালের মানুষের জন্য কী করেছেন? রাম মান্না ঘাটাল মাস্টার প্ল‍্যানের চ্যাম্পিয়ন প্রতিনিধি ৩০ পারসেন্ট কাটমানি খোরের PA ।’

২০১৪ সাল থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেব। একাধিক নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন তিনি। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রতিশ্রুতিও তাঁর রাজনৈতিক প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রচারেও মমতার পাশে দাঁড়িয়ে দেব কথা দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান সার্থক হবেই। বর্ষা চলে আসার সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতিও অথৈ জলে। সেই প্রেক্ষাপটেই এবারের বন্যায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা এবং স্থানীয়দের একাংশ।

Advertisement
Advertisement

হোর্ডিংয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ (MP Dev)

ঘাটাল ও দাসপুরের বিভিন্ন এলাকায় লাগানো হোর্ডিংয়ে সরাসরি দেবের আপ্তসহায়ক রামপদ মান্নাকেও নিশানা করা হয়েছে। প্রোমোটার রাজ, ঘাটাল শিশু মেলার টাকা লুট, চাকরির তোলাবাজি বলেও অভিহিত করা হয়। এরই সঙ্গে প্রশ্ন তোলা হয় ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন এমপি এবং তাঁর PA এখন কোথায়? একই সঙ্গে দেবকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলা হয়েছে, এত বছর সাংসদ থাকার পর ঘাটালের মানুষের জন্য তিনি কী করেছেন? বন্যার সময় যখন বিস্তীর্ণ এলাকা জলের তলায়, তখন সাংসদ এবং তাঁর আপ্তসহায়ক কোথায়-সেই প্রশ্নও সামনে আনা হয়েছে। তবে এই অভিযোগগুলির নেপথ্যে কারা রয়েছে, তা এখনও জানা যায়নি। কোনও রাজনৈতিক দল এখনও প্রকাশ্যে এই হোর্ডিংয়ের দায় স্বীকার করেনি। ফলে পোস্টারের উৎস নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/21/agnimitra-paul-22/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury