Annapurna Scheme
Bengal Liberty
অন্নপূর্ণা ভান্ডার এখন রাজ্য রাজনীতির ‘হট টপিক’। সোশ্যাল(Annapurna Scheme) মিডিয়ার রিল থেকে রাস্তাঘাট, বাস-ট্রেন—সর্বত্রই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আলোচনা। কোথাও টাকা না পাওয়ার অভিযোগ তুলে মহিলাদের বিক্ষোভ, কোথাও আবার প্রকল্পের টাকা পাওয়ার খুশিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পথে নামছেন মহিলারা। তেমনই নজির দেখা গেল শ্যামপুকুরে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার খুশিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পথে নামলেন শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের মহিলারা। তাঁদের সঙ্গে ছিলেন মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী।

সাফ জবাব শুভেন্দু অধিকারীর(Annapurna Scheme)
টাকা না পাওয়ার অভিযোগকে সামনে রেখে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা। পাল্টা জবাব দিতে গিয়ে এবার কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সাফ বার্তা, ধমক-চমক, রিল বা মিডিয়া ট্রায়াল করে কয়েকজনকে রাস্তায় নামিয়ে তাঁকে দমিয়ে রাখা যাবে না। শুভেন্দু বলেন, “ধমক-চমক দিয়ে, রিল বানিয়ে, মিডিয়া ট্রায়াল করে ২০ জন লোককে রাস্তায় নামিয়ে লাভ নেই।” তাঁর দাবি, ‘তৃণমূলের বুদ্ধি’র কাছে তিনি মাথা নত করবেন না। রাজনৈতিক চাপ তৈরি করে তাঁকে পিছিয়ে দেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মানুষের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ প্রশমনে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। ভবানীপুরে দাঁড়িয়ে তিনি জানান, জুন মাসে ২৮ লক্ষ মা-বোনের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। জুলাই মাসে অন্নপূর্ণার টাকা পেয়েছেন ১ কোটি ১৯ লক্ষ মহিলা। আগস্টে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৪৫ লক্ষ। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এখনও যদি প্রকৃত হকদার মহিলাদের কেউ বাদ পড়ে থাকেন, তাঁদেরও প্রকল্পের আওতায় আনা হবে। তাঁর কথায়, অল্প ভাতার উপর যাঁরা নির্ভর করেন, এমন আরও ২০ থেকে ৩০ লক্ষ যোগ্য মহিলার জন্য প্রয়োজন হলে সরকার টাকা দেওয়ার ব্যবস্থা করবে।


