CJP
Bengal Liberty : কেন্দ্রের একাধিক প্রতিশ্রুতির পরেই যন্তর মন্তরের আন্দোলন তুলে নিয়েছিল ককরোচ জনতা পার্টি (CJP)। কিন্তু প্রতিশ্রুতি বিষ বাঁও জলে! এবার প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ফের আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিল অভিজিৎ দীপকের দল। নিট কেলেঙ্কারিতে আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের মতো একাধিক দাবি এখনও পূরণ হয়নি বলে অভিযোগ সিজেপির। এবার সিজেপি-এর পরবর্তী কর্মসূচি কী হবে, তা আজ, সোমবার ঘোষণা করা হবে। একই সঙ্গে ২৪ আগস্টের পরবর্তী কর্মসূচির জন্য ছাত্র-যুব সমাজকে প্রস্তুত থাকার ডাক দেওয়া হয়েছে (CJP)।

প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগ (CJP)
সিজেপির দাবি, শান্তিপূর্ণ আন্দোলন শেষ করার সময় কেন্দ্র একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার এবং নিট কেলেঙ্কারিতে আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া। কিন্তু এখনও সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ দলের। সিজেপির বক্তব্য, এফআইআর প্রত্যাহারের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে আদালত কেন্দ্রের কাছে আন্দোলনকারীদের তালিকা চেয়েছিল। কিন্তু সেই তালিকা এখনও দেওয়া হয়নি। একই ভাবে আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারগুলিও ক্ষতিপূরণ পায়নি বলে দাবি করা হয়েছে।

সোমবার পরবর্তী কর্মসূচি ঘোষণা (CJP)
প্রতিশ্রুতি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করার বার্তা দিয়েছে সিজেপি। দলের বক্তব্য, শুধুমাত্র মুখের কথায় নয়, দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে হবে। সিজেপির দাবি, তাদের প্রতিবাদের জেরেই ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। তবে তাতেই আন্দোলন থামছে না। যুবসমাজকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলে জানিয়েছে দল। অভিজিৎ দীপকের দল জানিয়েছে, আগামী কর্মসূচি আজ, সোমবার জানানো হবে। একই সঙ্গে দেশের ছাত্র, তরুণ নাগরিক, সমর্থক এবং দলের স্বেচ্ছাসেবকদের ২৪ আগস্টের পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন :
Cargo ship missing : ট্র্যাকিং সিস্টেম থেকে আচমকা উধাও! পারাদ্বীপের কাছে সলিল সমাধি

