Nanur TMC attack
Bengal Liberty: বীরভূমের নানুরের তিলুটিয়া গ্রামে রাজনৈতিক উত্তেজনা। বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, পার্টি অফিসে অগ্নিসংযোগ এবং বাড়ির সামনে সাদা থান ও হুমকির চিঠি ফেলে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।

কী ঘটেছিল? (Nanur TMC attack)
অভিযোগ, রবিবার গভীর রাতে নানুর-১ নম্বর মণ্ডলের জেনারেল সেক্রেটারি রসময় দাসের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। পাশাপাশি, স্থানীয় একটি বিজেপির পার্টি অফিসেও আগুন ধরিয়ে দেওয়া হয়।বিজেপি নেতার বাড়ির সামনে একটি সাদা থান এবং একটি হুমকির চিঠি রেখে যাওয়ারও অভিযোগ উঠেছে।রাতের অন্ধকারে গাড়ি নিয়ে মাছ ধরতে যাওয়ার সময় রাস্তায় পড়ে থাকা একটি তাজা বোমায় গাড়ির চাকা লেগে বিস্ফোরণ ঘটে। এর ফলে গাড়ির টায়ার ফেটে যায় এবং এক ব্যক্তি আহত হন।

বিবাদের সূত্রপাত কোথায়? (Nanur TMC attack)
বিজেপি নেতার দাবি, গ্রামে পানীয় জলের সমস্যা মেটাতে বাসিন্দাদের কাছ থেকে চাঁদা তুলে সাবমার্সিবলের বিদ্যুতের বিল মেটানো হত। সেই টাকা স্থানীয় কয়েকজন তৃণমূল নেতার কাছে জমা ছিল। বকেয়া বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়ায় কদিন আগেই শাসকদল ও বিজেপি সমর্থক পরিবারগুলির মধ্যে অশান্তি হয়েছিল। সেই ক্ষোভ থেকেই এই হামলা চালানো হতে পারে বলে অভিযোগ।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় নানুর থানার পুলিশ। রাস্তা থেকে আরও একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ
Hospital fire: ভেন্টিলেটর বিস্ফোরণে মহারাষ্ট্রের হাসপাতালে মৃত ৩ সদ্যোজাত শিশু

