ABVP On Jadavpur
Bengal Liberty : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় এখনও কাটেনি উত্তেজনা (Jadavpur University)। গত ১৯ ও ২০ আগস্ট ক্যাম্পাসে এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনের সমর্থকদের মধ্যে সংঘর্ষকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে। এবার সেই ঘটনার তদন্তে আরও সক্রিয় হল পুলিশ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি) মনোজ কুমার ঝা। রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলের সঙ্গে প্রায় ঘণ্টা খানেক কথা বলেন তিনি। মূলত সংঘর্ষের দিনের সিসিটিভি ও ভিডিও ফুটেজ সংগ্রহ নিয়েই আলোচনা হয়েছে (Jadavpur University)।

নির্দিষ্ট দিনের ফুটেজ চাইল পুলিশ (Jadavpur University)
গত বুধবার ও বৃহস্পতিবারের কয়েকটি নির্দিষ্ট সিসিটিভি ফুটেজ চেয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট নিয়ম মেনেই সেই ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হবে। সোমবারও পুলিশ ক্যাম্পাসে গিয়ে ফুটেজ চেয়েছিল। মঙ্গলবার বিষয়টি নিয়ে রেজিস্ট্রারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এসিপি। রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল জানান, পুলিশের তরফে যা যা চাওয়া হয়েছে, তা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তদন্তের স্বার্থে কিছু বিষয় গোপনীয়। তাই সেগুলি প্রকাশ্যে বলা সম্ভব নয়। চাওয়া ফুটেজগুলি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অসুস্থ থাকায় এদিন তিনি ক্যাম্পাসে ছিলেন না। ফলে বিশ্ববিদ্যালয়ের তরফে পুলিশের সঙ্গে রেজিস্ট্রারই কথা বলেন।

সংঘর্ষ থেকে ভাঙল ঐতিহ্যবাহী এমব্লেম (Jadavpur University)
গত ১৯ আগস্ট জিবি মিটিংকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনের সমর্থকদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় রাতে। অভিযোগ, ক্যাম্পাসে তাণ্ডব চলে। পোড়ানো হয় পতাকাও। পরের দিনও তার রেশ কাটেনি। দুই পক্ষের প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে ফের উত্তেজনা ছড়ায়। সংঘর্ষের মধ্যে ক্ষতিগ্রস্ত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এমব্লেম। ঘটনাটি ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়।

এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে দেশবিরোধী ও আপত্তিকর কার্যকলাপের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাল্টা, এবিভিপির বিরুদ্ধে ক্যাম্পাসে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। সব অভিযোগের মধ্যেই এবার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে এগোতে চাইছে পুলিশ। ফলে পুলিশের হাতে আসা ফুটেজেই সংঘর্ষের রাতের একাধিক প্রশ্নের উত্তর মিলতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন :
Shrutinath Praharaj : আইন অমান্য আন্দোলনে গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক শ্রুতিনাথের জামিন মঞ্জুর

