Birbhum
Birbhum

Birbhum : নলহাটিতে জিলেটিন স্টিক উদ্ধারের ঘটনায় NIA-এর প্রথম গ্রেফতার

Bengal Liberty : বিধানসভা ভোটের আগে বীরভূমের নলহাটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের শোরগোল পড়েছিল বিস্তর (Birbhum)। প্রায় ১০ হাজার জিলেটিন স্টিক এবং ৩৬০টি ডিটোনেটর উদ্ধারের ঘটনায় প্রথম বার গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ধৃতের নাম রফিউল শেখ। বিস্ফোরক কেনাবেচার সঙ্গে তাঁর যোগ রয়েছে বলে অভিযোগ। গুরুত্বপূর্ণ বিষয় হল, যে ট্রাক্টর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছিল, সেই ট্রাক্টরের মালিকও রফিউল। ফলে বিস্ফোরকগুলি কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই কারবারের পিছনে আর কারা যুক্ত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে NIA (Birbhum)।

Advertisement
Advertisement

কী ঘটেছিল ১৮ মার্চ? (Birbhum)

গত ১৮ মার্চ বীরভূমের নলহাটি থানার কাদাসির গ্রামে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের নজরে আসে একটি ট্রাক্টর। রাতের অন্ধকারে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় ট্রাক্টরটি আটকান গ্রামবাসীরা। পরিস্থিতি বেগতিক বুঝে ট্রাক্টরের চালক পালিয়ে যান। পরে ট্রাক্টরটিতে তল্লাশি চালাতেই চোখে পড়ে বিপুল পরিমাণ বিস্ফোরক। গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে। পুলিশ জানিয়েছিল, ওই ট্রাক্টর থেকে প্রায় ১০ হাজার পিস জিলেটিন স্টিক এবং ৩৬০টি ডিটোনেটর উদ্ধার হয়েছে। তবে সে সময় ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Advertisement
Advertisement

বিপুল পরিমাণ বিস্ফোরক কোথা থেকে এল, কারা সেগুলি ট্রাক্টরে তুলেছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে কোনও বড় চক্র কাজ করছিল কি-তা নিয়ে তখন থেকেই প্রশ্ন ওঠে। পরবর্তী সময়ে মামলার তদন্তভার নেয় NIA। আর সেই তদন্তেই এ বার প্রথম গ্রেফতার রফিউল শেখ। রফিউলের সঙ্গে উদ্ধার হওয়া বিস্ফোরকের যোগসূত্র কী, তিনি নিজে এই বিস্ফোরক কেনাবেচায় কতটা যুক্ত এবং তাঁর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/09/05/congress-on-kmc/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury