Bengal Liberty
প্রয়াত ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রবীণ নেতা তথা রাজ্যের উচ্চ ও প্রযুক্তিগত শিক্ষা এবং নগরোন্নয়ন মন্ত্রী সুদিব্য কুমার সোনু (Sudivya Kumar Sonu)। সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। গিরিডি বিধানসভা কেন্দ্রের নির্বাচিত বিধায়ক সুদিব্য সোনু রাজ্যের পর্যটন, শিল্প, সংস্কৃতি, ক্রীড়া ও যুব কল্যাণ দফতরেরও দায়িত্ব সামলাচ্ছিলেন।

শনিবার রাতে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় সুদিব্য সোনুর। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় মন্ত্রীর। সহকর্মীর আকস্মিক প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ঝাড়খণ্ডের পরিবহন ও ভূমি রাজস্ব মন্ত্রী দীপক বিরুয়া। তিনি জানিয়েছেন, “ভাই সুদিব্য সোনুর প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। ঈশ্বর তাঁর আত্মার শান্তি দিন এবং এই কঠিন সময়ে তাঁর পরিবারকে শক্তি দিন।”

আরও খবর
জেএমএম-এ শোকের ছায়া
সুদিব্য কুমার সোনুর অকালপ্রয়াণে শোকস্তব্ধ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। দলের তরফে সামাজিক মাধ্যম X-এ শোকবার্তা প্রকাশ করা হয়েছে। সেখানে তাঁকে দলের একনিষ্ঠ কর্মী এবং রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, তাঁর মৃত্যু দল, সরকার এবং গোটা ঝাড়খণ্ডের জন্য অপূরণীয় ক্ষতি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে সুদিব্য সোনুর অবদান অবিস্মরণীয়। তাঁর পরিবার, আত্মীয়স্বজন এবং সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।
আরও পড়ুনঃ সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক!১ সেপ্টেম্বর থেকে কার্যকর নির্দেশ রাজ্যের


