Bengal Liberty:
ভারতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ যোগ দিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন গুগলের সিইও সুন্দর পিচাই(Google X India)। এই বৈঠকের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তায় (AI) ভারতের ভবিষ্যৎ সম্ভাবনা, ডিজিটাল রূপান্তর এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে খবর। বিষয়টা নিয়ে ইতিমধ্যে সুন্দর পিচাই সামাজিক মাধ্যমে ভারতে ফিরে আসার আনন্দ প্রকাশ করে লিখেছেন, এআই সামিটে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত। আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য অধিবেশনে বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া(Google X India)
সংবাদ সংস্থা ANI-কে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘ভারতের পরিষেবা রপ্তানির মেরুদণ্ড হ’ল আইটি সেক্টর। এবং, এআই এ-ক্ষেত্রের জন্য যেমন বড় সুযোগ, তেমনই চ্যালেঞ্জও।’’ প্রধানমন্ত্রীর মতে, নতুন প্রজন্মের এআই-নির্ভর আউটসোর্সিং ও অটোমেশনকে কেন্দ্র করে ২০৩০ সালের মধ্যে ভারতের আইটি শিল্পের বাজারমূল্য ৪০০ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে।
আরও খবর

Om Birla Meets Tarique Rahman: মোদির আমন্ত্রণ পৌঁছে দিলেন স্পিকার
বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে https://t.co/GboVhtv96h@ombirlakota @SuvenduWB @BJP4India @BJP4Bengal @narendramodi #TariqueRahman #ombirla #narendramodi #suvenduadhikari #bjp #bengalliberty #bangladeshnews pic.twitter.com/Jwlc7InNdA
— Bengal Liberty (@bengalliberty1) February 18, 2026
নয়াদিল্লিতে আয়োজিত এই বৈশ্বিক সম্মেলন ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং শিল্পক্ষেত্রের প্রতিনিধিরা এখানে অংশ নিতে আসছেন। এই সম্মেলনের মূল লক্ষ্য, মানবকল্যাণকে কেন্দ্র করে এআই-এর উন্নয়ন সাধন।


