Banga Samman Award
Bengal Liberty, Kolkata:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস(Banga Samman Award) উপলক্ষে প্রকাশ্যে এল চলতি বছরের বঙ্গ সম্মানপ্রাপকদের নাম। সংস্কৃতি, সঙ্গীত, সাহিত্য ও শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মানিত করা হচ্ছে।

বঙ্গভূষণ সম্মান(Banga Samman Award)
চলচ্চিত্রে অবদানের জন্য বঙ্গভূষণ পাচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও একই সম্মানে ভূষিত হচ্ছেন—
মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়,রূপঙ্কর বাগচি,
অদিতি মুন্সী এবং কার্তিক দাস বাউল। এই তালিকায় আরও রয়েছেন কলেন্দ্র নাথ মান্ডি, শ্যামচাঁদ বাগদি, নন্দলাল বাউরি, মৃণাল কান্তি বিশ্বাস, চন্দন লোমজেল, নাজমুল হক, সমরেশ চৌধুরী ও বিবেক কুমার।

বঙ্গবিভূষণ সম্মান(Banga Samman Award)
এ বছর বঙ্গবিভূষণ পাচ্ছেন জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। পাশাপাশি সম্মানিত হচ্ছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র এবং ইমন চক্রবর্তী।
সঙ্গীত ও জনজীবনে অবদানের জন্য সম্মান পাচ্ছেন বাবুল সুপ্রিয়। এছাড়াও বঙ্গবিভূষণে ভূষিত হচ্ছেন অনন্ত মহারাজ, শিবাজী চট্টোপাধ্যায়, গণেশ চন্দ্র হালুই এবং কবি-গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।
BJP সরকার এসেই DA দেবে: Sukanta Majumdar | Bengal Liberty @DrSukantaBJP #SukantaMajumdar #DearnessAllowance #WestBengalNews #tmcvsbjp #BengalLiberty pic.twitter.com/c5cVPXJZ1A
— Bengal Liberty (@bengalliberty1) February 21, 2026
শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মানপ্রদান রাজ্যের সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন করে উচ্ছ্বাসের সঞ্চার করেছে। এখন অপেক্ষা আনুষ্ঠানিক সম্মাননা অনুষ্ঠানের।

